রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ১৬ ডিসেম্বর ২০২৪ ১৭ : ৩৬Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: প্রয়াত উস্তাদ জাকির হুসেন। রবিবার গুরুতর অসুস্থ অবস্থায় সান ফ্রানসিসকোর এক হাসপাতালে ভর্তি করা হয়েছিল এই বিশ্ববরেণ্য তবলাবাদককে। সোমবার ভারতীয় সময় সকাল ৬টায় সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭৩। রবিবার রাতে জাকিরের মৃত্যুর খবর নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। দেশ-বিদেশের প্রায় সমস্ত সংবাদমাধ্যম তাঁদের প্রতিবেদনে দাবি করেছিল জাকির প্রয়াত। কিন্তু সেই খবর নস্যাৎ করে দেন তাঁর পরিবারের লোকেরা।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রবিবার তাঁকে আমেরিকার সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ গোটা সঙ্গীত জগৎ। জাকির হুসেনের স্মৃতিচারণায় বিক্রম ঘোষ আজকাল ডট ইন-কে বলেন, "তালের জগৎ তার সোম হারাল। সোম হল যে কোনও সাইকেলের প্রথম বিট। এবং যে কোনও তালেরই কেন্দ্রে আছে সোম। যাকে ঘিরে তালের ব্রহ্মাণ্ডটা ঘোরে। তিনিও ছিলেন সেই 'সোম'। যাঁকে ঘিরে তালের ব্রহ্মাণ্ডটা ঘুরত। ওঁর চলে যাওয়াটা অকল্পনীয়। কত কাজ বাকি ছিল ওঁর। হুট করে ওঁর মতো একজন মানুষের চলে যাওয়াটা ঠিক হল না। আমার কাছে বড় দাদার থেকে কিছু কম ছিলেন না।"
তিনি আরও বলেন, "আমরা ছোটবেলায় একই বাড়িতে থাকতাম। বাবা, মা আর আমি উপরতলায় থাকতাম। আর নীচে জাকির জি আর পণ্ডিত চিত্রেশ দাস কত্থক মায়েস্ত্রো থাকতেন। বড়দাদার থেকে কম কিছু ছিলেন না তিনি।সারাজীবন ধরে আমাকে রাস্তা দেখিয়েছেন মানুষটা। খুব স্নেহ করতেন। ওঁর প্রতি আমার শ্রদ্ধা তো রয়েইছে। আর যে ভালবাসাটা আছে সেটা দেখা হলেই বোঝা যেত। আমরা দু'জনেই অনুভব করতাম। আমাকে দেখা হলেই আদর করতেন।"
আবেগপ্রবণ হয়ে বিক্রম ঘোষ বলেন, "সঙ্গীত জগতের যে ক্ষতিটা হল এটা অকল্পনীয়। আরও দশটা বছর বাঁচতে পারতেন জাকিরদা। কাজ করতে হয় করছি। কিছুই ভালো লাগছে না আর। জাকিরভাই, জাকিরজি বলে আর কাউকে ডাকব না কোনওদিন। ভাবতেই পারছি না।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি