মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৬ ডিসেম্বর ২০২৪ ১৬ : ২৮Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: অ্যাডিলেডের পর ব্রিসবেনও ব্যাটিং ভরাডুবি। বৃষ্টিবিঘ্নিত টেস্টের তৃতীয় দিন চায়ের বিরতিতে ৪ উইকেট হারিয়ে ভারতের রান ৪৮। প্যাভিলিয়ানে ফিরে গিয়েছেন যশস্বী জয়েসওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি এবং ঋষভ পন্থ। একমাত্র লড়াই করছেন কেএল রাহুল। ৫২ বলে ৩০ রানে অপরাজিত তিনি। সবে নেমেছেন রোহিত শর্মা। কিন্তু বৃষ্টির জন্য ফের খেলা বন্ধ। গাব্বায় যা পরিস্থিতি তাতে একমাত্র বৃষ্টি বাঁচাতে পারবে টিম ইন্ডিয়াকে। মিচেল স্টার্ক, প্যাট কামিন্সদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কাছে আত্মসমর্পণ ভারতীয় ব্যাটারদের। এখনও পর্যন্ত ১৪.১ ওভার খেলা হয়েছে। তারমধ্যে বেশিরভাগ বলই উইকেট বা অফস্ট্যাম্প বরাবর করে অজি বোলাররা। সেই ফাঁদে পা দেন বিরাট কোহলি, ঋষভ পন্থ।
পারথে দ্বিতীয় ইনিংসে শতরান করলেও, অ্যাডিলেডে পুরো ব্যর্থ হয়েছিলেন যশস্বী জয়েসওয়াল। ব্রিসবেনেও রান পেলেন না। প্রথম বলে চার মেরে শুরু করেন। দ্বিতীয় বলেই আউট। স্টার্কের মিডল স্ট্যাম্প বরাবর বল ফ্লিক করতে গিয়ে মার্শের হাতে ধরা পড়েন বাঁ হাতি ওপেনার। স্টার্কের ফাঁদে পা দিয়ে আউট হন শুভমন গিল (১)। দুর্দান্ত ক্যাচ দেন মার্শ। মাত্র ৬ রানে দ্বিতীয় উইকেট হারায় ভারত। আবার ব্যর্থ বিরাট কোহলি। সেই একই ধরনের আউট। অফস্ট্যাম্পের বাইরে বল রাখেন হ্যাজেলউড। স্বভাবচরিতভাবে বলে খোঁচা মারেন কোহলি। শেষ পাঁচ ইনিংসের মধ্যে অন্তত চারবার একইভাবে আউট হয়েছেন। গাব্বার গতি এবং বাউন্সের সঙ্গে মানিয়ে নিতে বিশেষ ট্রেনিং করেছিলেন বিরাট। কাজে এল না। প্রথমার বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৩ উইকেট হারায় ভারত। মাঝে বৃষ্টি থামায় কয়েক মিনিটের জন্য খেলা শুরু হয়। কিন্তু ফের বৃষ্টিতে বন্ধ হয়ে যায়। তারমধ্যেই নিজের উইকেট হারান পন্থ। ৯ রানে আউট হন। একদিকে পরপর উইকেট হারালেও মাটি কামড়ে পড়ে আছেন কেএল রাহুল। বৃষ্টির জন্য আগাম চায়ের বিরতি নেওয়া হয়।
দ্বিতীয় দিনের শেষে ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার রান ছিল ৪০৫। ক্রিজে ছিলেন অ্যালেক্স ক্যারি এবং মিচেল স্টার্ক। তৃতীয় দিন সকালে স্কোরবোর্ডে খুব বেশি রান যোগ করতে পারেনি অজিরা। ৪০ রানে শেষ ৩ উইকেট হারায়। ৪৪৫ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। দিনের শুরুতে স্টার্ককে তুলে নেন বুমরা। মোট ছয় উইকেট তুলে নেন ভারতীয় তারকা। ছন্দে থাকা অস্ট্রেলিয়া উইকেটকিপার ব্যাটারকে ফেরান আকাশ দীপ। ৮৮ বলে ৭০ রান করে আউট হন ক্যারি। ১১৭.১ ওভারে শেষ হয় অজিদের ইনিংস।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি