সোমবার ০৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ১৫ ডিসেম্বর ২০২৪ ০২ : ৪১Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: প্রয়াত উস্তাদ জাকির হুসেন। রবিবার গুরুতর অসুস্থ অবস্থায় সান ফ্রানসিসকোর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল এই বিশ্ববরেণ্য তবলাবাদককে। সোমবার ভারতীয় সময় সকাল ৬টায় সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭৩। রবিবার রাতে জাকিরের মৃত্যুর খবর নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। দেশ-বিদেশের প্রায় সমস্ত সংবাদমাধ্যম তাঁদের প্রতিবেদনে দাবি করেছিল জাকির প্রয়াত। কিন্তু সেই খবর নস্যাৎ করে দেন তাঁর পরিবারের লোকেরা।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রবিবার তাঁকে আমেরিকার সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে ভর্তি করানো হয়। তারঁ বন্ধু রাকেশ চৌরাসিয়া একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানান, বহুদিন ধরেই হৃদযন্ত্রে সমস্যায় ভুগছিলেন জাকির। ম্যানেজার নির্মলা বাচানি জানান, উচ্চরক্তচাপের সমস্যাও ছিল। গত দুই সপ্তাহ ধরেই অসুস্থ ছিলেন জাকির। রবিবার তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়।
মুম্বইয়ে ১৯৫১ সালে জন্ম উস্তাদ জাকির হুসেনের। তিনি তবলাবাদক, সঙ্গীতজ্ঞ তথা প্রাক্তন অভিনেতা উস্তাদ আল্লা রাখার পুত্র। মাত্র তিন বছর বয়স থেকে তবলা বাজানো শুরু তাঁর। সাত বছর বয়সে মঞ্চে একক অনুষ্ঠান করেছেন। জাকিরের ঝুলিতে রয়েছে ভারত সরকারের পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মান। ২০২৪ সালে জাকির হুসেনের হাত ধরেই ‘বেস্ট গ্লোবাল মিউজ়িক অ্যালবাম’ হিসাবে গ্র্যামি অ্যাওয়ার্ড পায় রতীয় ব্যান্ড ‘শক্তি’র গানের অ্যালবাম ‘দিস মোমেন্ট’। হিন্দুস্তানি ধ্রুপদী সঙ্গীত জগতের অন্যতম নক্ষত্র উস্তাদ জাকির হুসেন।। বিদেশের বহু সম্মানে ভূষিত তিনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি