রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | 'হাইলি ম্যাগনিফিসেন্ট'! রহস্যে জমজমাট ফেলুদার গোয়েন্দাগিরি, কেমন জমলো সৃজিতের 'ভূস্বর্গ ভয়ঙ্কর'-এর ট্রেলার?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ১৫ ডিসেম্বর ২০২৪ ২১ : ৫৪Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে ওটিটি প্ল্যাটফর্ম 'হইচই'-এ ফিরছে বাঙালির প্রিয় গোয়েন্দা। তাও আবার বড়দিনের ছুটিতে। শনিবার প্রকাশ্যে এল সিরিজের ট্রেলার।

 

সত্যজিৎ রায়ের লেখা 'ভূস্বর্গ ভয়ঙ্কর'-এর অবলম্বনেই নতুন সিরিজ তৈরি করছেন সৃজিত মুখোপাধ্যায়। গত বছরই প্রকাশ্যে আসে সিরিজের প্রথম ঝলক। 


ট্রেলারে টানটান উত্তেজনার সঙ্গে বাড়তি পাওনা কাশ্মীরের অপরূপ প্রকৃতি। 'ফেলুদা'র ভরপুর অ্যাকশন আর চতুর চাহনিতে আবারও একবার দর্শকের মন কাড়লেন টোটা রায়চৌধুরী। 'জটায়ু'র ভূমিকায় আবারও নজর কাড়লেন অনির্বাণ চক্রবর্তী। পাশাপাশি মন কাড়লেন 'তোপসে' অর্থাৎ কল্পন মিত্র। এছাড়াও এই সিরিজে রয়েছেন রজতাভ দত্ত, ঋদ্ধি সেন, শাওন চক্রবর্তী, দেবেশ চট্টোপাধ্যায়, অনিরূদ্ধ গুপ্ত। 


কাশ্মীরে পহেলগাঁও, খিলানমার্গ এবং গুলমার্গ জুড়ে সাড়া হয়েছে এই সিরিজের শুটিং। সিরিজে অবসরপ্রাপ্ত বিচারক সিদ্ধেশ্বর মল্লিকের চরিত্রে রয়েছেন রজতাভ দত্ত। এই বিচারক আবার প্ল্যানচেট-এ বিশ্বাসী। যেসব ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ শুনিয়েছিলেন, ফাঁসিতে মৃত্যু সেসব আসামি আত্মার সঙ্গে একটি বিশেষ কারণে যোগস্থাপন করার চেষ্টা চালান তিনি। সিদ্ধেশ্বর মল্লিকের ছেলে  বিজয় মল্লিক। রগচটা, বখাটে, জুয়ায় আসক্ত হলেও শিক্ষিত সে। এহেন বিজয় মল্লিকের ভূমিকায় দেখা যাবে শাওন চক্রবর্তী। একটি বিশেষ চরিত্রে রয়েছেন ঋদ্ধি সেন। তাঁর অভিনীত চরিত্রের নাম সুশান্ত, অবসরপ্রাপ্ত বিচারকের আপ্ত-সহায়ক। খানিক ধূসর, খানিক রহস্যে মোড়া সুশান্তর চরিত্রটি। গল্পের ক্ষেত্রে অত্যন্ত গুরত্বপূর্ণ এই চরিত্র। 


আগামী ২০ ডিসেম্বর থেকে 'হইচই' ওয়েব প্ল্যাটফর্মে দেখা যাবে 'ভূস্বর্গ ভয়ঙ্কর'।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া