রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ১৫ ডিসেম্বর ২০২৪ ১৬ : ৫১Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: স্মৃতি হারিয়েছে রক্তিম। ডালির আপ্রাণ চেষ্টায় রক্তিমের মনে পড়বে কি পুরনো সব কথা? সব বাধা পেরিয়ে কবে মিল হবে দু'জনের? জানতে আজকাল টেলিভিশন পৌঁছে গিয়েছিল দাসানি ১ স্টুডিওয়, সান বাংলার 'আকাশ কুসুম'-এর শুটিং ফ্লোরে।
এক পলকে এক বছর
মুখচোরা ডালি এখন চঞ্চল। কথায় কথায় রক্তিমের সঙ্গে ঝগড়া বাঁধছে তার। যদিও সবটাই ডালির অভিনয়। রক্তিমের স্মৃতি ফেরানোর চেষ্টায় সে নিজের স্বত্বায় পরিবর্তন এনেছে। শুটিংয়ের ফাঁকে চলছে হাসি ঠাট্টা। দুপুর গড়িয়েছে অনেকক্ষণ, শুটিংয়ের চাপে লাঞ্চ ব্রেক পর্যন্ত হয়নি। একটা বড় দৃশ্যের শুটিং সেরেই তড়িঘড়ি দুপুরের খাওয়ায় মন দিলেন নায়ক-নায়িকা তার মাঝেই চললো আড্ডা।
দেখতে দেখতে ৩০০ পর্ব পার, এক বছরে 'ডালি'কে কতটা চিনলেন? পর্দার 'ডালি' ওরফে কথা চক্রবর্তীর জবাব, "এক পলকে এক বছর পার হল যেন। ডালি চরিত্রটি আমার খুব কাছের। ভালবাসার জন্য আমিও লড়াই করতে পারি। ডালির চরিত্রটি করতে গিয়ে নিজেকে অনেক বেশি চিনেছি। আগের থেকে অনেক বেশি গুছিয়ে কাজ করতে শিখেছি।" ধারাবাহিক বেশিদিন চললেই বড়সড় লিপ আসতে দেখা যায়, এই ধারাবাহিকের ক্ষেত্রেও সেটা হবে? 'রক্তিম' ওরফে সম্রাট মুখোপাধ্যায়ের কথায়, "ধারাবাহিকের প্রতিটি পর্বেই যে চমক থাকবে তেমনটা তো নয়। অনেকসময় একঘেয়েমি দূর করতে লিপ আনা হয়। তবে ভাগ্যবশত আমাদের গল্প এভাবেই দর্শক পছন্দ করছেন, তাই এখনও পর্যন্ত লিপ আসার সম্ভাবনা নেই।"
স্বপ্ন পূরণের চাবিকাঠি
অভিনয়ের মধ্যেও অভিনয় করতে হচ্ছে 'ডালি'কে। কথার কি অভিনেত্রী হওয়ার ইচ্ছে ছিল ছোট থেকে? একটু হেসে নায়িকার জবাব, "আসলে বাবার অসুস্থতার কারণে খুব ছোট থেকেই আমায় সংসারের হাল ধরতে হয়। জিমন্যাস্টিক করতাম যেহেতু ভেবেছিলাম খেলা নিয়েই এগোব। তবে আর্থিক সমস্যায় পড়ায় প্রথমে জুনিয়র আর্টিস্টের কাজ করতাম। কিন্তু অভিনেত্রী হওয়ার ইচ্ছে চেপে বসল।" এখন খুব তাড়াতাড়ি জনপ্রিয়তা পাওয়ার পরই হঠাৎ হারিয়ে যাচ্ছেন অভিনেতারা, আপনিও অভিনয় প্রশিক্ষণের সঙ্গে যুক্ত, এই বিষয়ে কী মত আপনার? খানিকক্ষণ চুপ থেকে সম্রাটের জবাব, "এখন খুব সহজেই পছন্দের কাজ পাওয়া যায়, তাই হাতের মুঠোয় চাঁদ পাওয়ার মতো কাজের সঠিক ব্যবহার করা হয় না। সদ্য আশা অভিনেতাদের চাহিদা অনেক বেশি থাকে কারণ তাঁদের সেই জায়গাটা প্রথমে দেওয়া হয়। এরপর তিনি ভাবেন এটাই তাঁর প্রাপ্য। কিন্তু আশানুযায়ী ফল না পেলে তখন সময়ের সঙ্গে হারিয়ে যান ওই অভিনেতা। তাই আমার মতে, নিজের স্বপ্ন আর বাস্তবের চাওয়া-পাওয়ায় একটু সামঞ্জস্য রাখলে ভবিষ্যতে অনেক উন্নতি সম্ভব।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি