রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | মুকেশ খান্নার পাশে বসে এ কী করেছিলেন কপিল শর্মা! অমিতাভের নাতিকে দেখেই কী করলেন রেখা?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ১৫ ডিসেম্বর ২০২৪ ১৬ : ০১Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

 

'শক্তিমান'-এর নিশানায় কপিল!


বলিউডে বরাবরই স্পষ্টবাদী বলে পরিচিত অভিনেতা মুকেশ খান্না। এবার 'শক্তিমান'-এর নিশানায় কপিল শর্মা। কপিলের শোয়ে যেতে মুকেশ খান্না রাজি নন। এর কারণ হিসাবে তিনি বলেন, "একটি অ্যাওয়ার্ড শোয়ের সময় কপিল আর আমার দেখা হয়েছিল। যেখানে তিনি আমাকে উপেক্ষা করেছেন। তিনি আমার পাশে ১০ মিনিট বসে থাকলেন, কিন্তু একটা কথা পর্যন্ত বললেন না। এতেই বোঝা গিয়েছে ওঁর কোনও শিষ্টাচার নেই। ওঁর কমেডিতে অশ্লীলতা থাকে। তাই কপিলের শোয়ে ডাকলেও যাব না।"


অগস্ত্যকে আলিঙ্গন রেখার


শুক্রবার প্রয়াত রাজ কাপুরের ১০০ তম জন্মবার্ষিকীর আগে চলচ্চিত্রে তার স্থায়ী প্রভাব উদ্‌যাপন করল গোটা কাপুর পরিবার। সেখানে উপস্থিত ছিলেন বলিউডের বহু তারকারা। ছিলেন রেখাও। এদিন সাদা শাড়িতে দেখা যায় তাঁকে। অনুষ্ঠানে এসে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। এদিন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা আসতেই তাঁকে জড়িয়ে ধরেন রেখা। স্নেহের স্পর্শে মাথায় হাত ও বুলিয়ে দেন অগস্ত্যর। সেই ঝলক ধরা পড়েছে পাপারাজ্জিদের ক্যামেরায়।


স্বামীর সঙ্গে কাজ করতে নারাজ বিদ্যা


প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে দাম্পত্যের এক যুগ কাটিয়ে ফেলেছেন অভিনেত্রী বিদ্যা বালান। বেশ কয়েক বছর প্রেমের পরে ২০১২ সালের ১৪ ডিসেম্বর বিয়ে করেন তারা। পেশাগত দিক থেকে একই ক্ষেত্রে বিচরণ করলেও স্বামীর সঙ্গে কাজ করতে নারাজ অভিনেত্রী। প্রকাশ্যে এমনই জানিয়েছিলেন বিদ্যা। বিদ্যা বালানের মতে, পেশাগত ও ব্যক্তিগত দিক সব সময় পৃথক রাখা উচিত। সম্পর্কে যেমন পেশার প্রভাব পড়া উচিত নয়, ঠিক তেমনই ব্যক্তিগত সমীকরণের জেরে পেশা ক্ষতিগ্রস্ত হলেও মুশকিল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া