রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৫ ডিসেম্বর ২০২৪ ১৫ : ১৬Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: কাছাকাছি এসেও যেন দূরত্ব ক্রমে বেড়েই যাচ্ছে সূর্য ও দীপার মধ্যে। তাদের মাঝে এখন হাজির চারু। সূর্যর সঙ্গে দীপার মিল হওয়ার পরিবর্তে সূর্য-চারুর এনগেজমেন্ট! 'অনুরাগের ছোঁয়া'র মহাপর্বে কী চমক আসতে চলেছে?
সূর্য-দীপা আবার কাছাকাছি এলেও পরিস্থিতির চাপে এক হতে পারছে না। এদিকে একে অপরকে চিনতে না পারলেও দুই মেয়ে সোনা-রূপাও ধীরে ধীরে কাছে আসছে। সূর্য-দীপা থাকবে কিন্তু তাদের মাঝে তৃতীয় ব্যক্তি থাকবে না তা কী করে হতে পারে?
গল্পে সূর্য ও সোনার জীবনে একটা বড় জায়গা দখল করে রেখেছে চারু। সোনার ইচ্ছায় এনগেজমেন্ট হতে চলেছে সূর্য ও চারুর। কিন্তু সূর্যর মন পড়ে আছে দীপার কাছেই। সূর্যকে ভালবাসলেও ত্যাগ স্বীকার করতে রাজি দীপা। তাই চোখে জল নিয়েও সূর্য ও চারুর এনগেজমেন্ট পার্টিতে হাজির সে।
কিন্তু দীপাকে দেখে নিজের মনস্থির রাখতে পারল না সূর্য। নিজের মনের কথা গানে গানে বুঝিয়ে দিল সে। এরপর কি এনগেজমেন্ট থেকে পিছিয়ে আসবে চারু? নাকি এই ঘটনার পরও সূর্যকে নিজের করে নিতে চাইবে সে? ১৬ ডিসেম্বর ১ ঘন্টার মহা পর্বে সেটাই দেখতে পাবেন দর্শক।
এই দৃশ্যের শুটিং এর মাঝে মজার আড্ডায় ধরা দিলেন সূর্য ও চারু। জমকালো পোশাকে এদিন দারুণ দেখাচ্ছিল দু'জনকে। পর্দার 'সূর্য' অর্থাৎ দিব্যজ্যোতি দত্তর কথায়, "দীপা কে ছাড়া আমি বেরঙিন ও ফ্যাকাশে।" সঙ্গে সঙ্গে 'চারু' অর্থাৎ নবনীতার জবাব, "সূর্যকে ছাড়া আমিও কিন্তু বেরঙিন ও ফ্যাকাশে।" এনগেজমেন্ট পার্টিতে চোখে জল সূর্য-দীপা-চারু তিনজনেরই।
কিন্তু ক্যামেরা বন্ধ হতেই হাসাহাসি শুরু হয়ে যাচ্ছে তাদের মধ্যে। অনেকেই ভাবছেন এই এনগেজমেন্ট হবে না। তবে 'দীপা' অর্থাৎ স্বস্তিকার কথায়, "সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না, হয়ে যেতেও পারে এবং তারপরে হয়তো ঘটতে পারে বড় কোনও ঘটনা'। তাই ঠিক কী ঘটতে চলেছে এই বিশেষ দিনে, তা জানতে হলে অবশ্যই স্টার জলসায় দেখতে হবে 'অনুরাগের ছোঁয়া'।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি