বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১৫ ডিসেম্বর ২০২৪ ১৫ : ১৪Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: চোটের চোখরাঙানি দেখে প্রবল সমস্যায় ইস্টবেঙ্গল। কার্যত দু'জন বিদেশি ফুটবলার এখন সুস্থ। খেলার মতো ফিট। ক্লেটন সিলভা ও হিজাজিকে দলে রাখা নিয়ে প্রশ্ন থাকলেও পরিবর্তিত পরিস্থিতিতে এই দুই বিদেশিই এখন অস্কার ব্রুজোঁর হাতের তাস।
ওড়িশার বিরুদ্ধে চোট পেয়ে মাদিহ তালাল ছিটকেই গিয়েছেন গোটা মরশুমের জন্য। তালালের চোট ইস্টবেঙ্গলের জন্য বড় ধাক্কা।
আরেক মিডফিল্ডার সল ক্রেসপোর চোটও গুরুতর। মাস দুয়েকের আগে তাঁরও মাঠে ফেরা হচ্ছে না বলেই খবর। চিকিৎসার জন্য স্পেনে ফিরে গিয়েছেন সল ক্রেসপো।
আরেক বিদশি হেক্টর ইউস্তেও চোটের কবলে। সামনেই পাঞ্জাবের সঙ্গে লাল-হলুদের ম্যাচ। এই পরিস্থিতিতে অস্কার ব্রুজোঁর হাতে কেবল হিজাজি এবং ক্লেটন।
এই পরিস্থিতিতে নতুন বিদেশি নেওয়ার চিন্তাভাবনা শুরু হয়ে গিয়েছে ইস্টবেঙ্গলের অন্দরমহলে। অবশ্য নতুন বিদেশি নেওয়া ছাড়া উপায়ও নেই। তালালের পরিবর্তে একজনকে দরকার। বাকি একজন কার বিকল্প হবেন তা এখনও নিশ্চিত নয়।
অস্কার ইস্টবেঙ্গলের দায়িত্ব গ্রহণ করার পরে রবসনের কথা শোনা যাচ্ছিল। কিন্তু তিনি ব্রাজিলের ক্লাব সান্টা আগুয়ায় সই করে ফেলেছেন। ইস্টবেঙ্গল কি তবে হাতছাড়া করল রবসনকে? যদিও ফুটবল সম্পর্কে ওয়াকিবহাল মহল মনে করছে, ব্রাজিলের ক্লাবে সই করলেও পরবর্তীকালে অনেকেই লোনে অন্য ক্লাবে গিয়েছেন। রবসনের ক্ষেত্রেও কি তেমনটাই ঘটবে?
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি