বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

খেলা | হেড-স্মিথের জোড়া সেঞ্চুরিতে চারশো পার অস্ট্রেলিয়ার, বুমরার পাঁচেও চাপে ভারত

KM | ১৫ ডিসেম্বর ২০২৪ ১৩ : ৫৮Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: দিনের শুরু দেখে সবসময়ে বোঝা যায় না দিনটা কেমন যাবে। ব্রিসেবেনের সকাল গড়িয়ে দুপুর, দুপুর থেকে বিকেল দেখার পরে তেমনটা মনে হওয়াই স্বাভাবিক। শুরুতে বুমরা ধাক্কা দিলেও দিন যত গড়াতে থাকে, ততই অজি ব্যাটারদের দাপট বাড়ে। দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া বেশ ভাল জায়গায়। ট্র্যাভিস হেড ও স্টিভ স্মিথের সেঞ্চুরির সৌজন্যে ৭ উইকেটে ৪০৫ রান করেছে অজিরা। টিম ইন্ডিয়া ব্যাকফুটে বললেও অত্যুক্তি করা হবে না।

ট্র্যাভিস হেড ফের সেঞ্চুরি হাঁকান। শতরান পান স্টিভ স্মিথও। হেড করেন ১৫২ রান। স্মিথ খেলেন ১০১ রানের ইনিংস। এই দুই অজি ব্যাটার অস্ট্রেলিয়াকে পৌঁছে দেন নিরাপদ জায়গায়। বুমরা পাঁচ-পাঁচটি উইকেট নেন। ভারতীয় বোলিংয়ের নেতৃত্বে তিনিই। কিন্তু বুমরার পক্ষেও অস্ট্রেলিয়ার এই রানের গতি থামানো সম্ভব হয়নি। ব্রিসবেনে একা বুমরা বনাম অস্ট্রেলিয়ার লড়াই চলল। 

অ্যাডিলেডে হেড একাই ম্যাচ নিয়ে চলে গিয়েছিলেন তিনি। এদিন চাপের মুখে হেড আবার সেঞ্চুরি হাঁকালেন। তাঁকে যোগ্য সঙ্গত করলেন স্টিভ স্মিথ। চা পানের বিরতির সময়ে অস্ট্রেলিয়ার রান ৩ উইকেটে ২৩৪। হেড অপরাজিত ছিলেন ১০৩ রানে। স্মিথ ক্রিজে ছিলেন ৬৫ রানে। এই দুই ব্যাটার জুটিতে ২৪১ রান জোড়েন। হেডের ক্যাচ ফেলেন রোহিত শর্মা। জীবন ফিরে পেয়ে হেড দেড়শো রান করেন।  

পঞ্চাশ ওভারের বিশ্বকাপ ফাইনাল থেকে বেজড ভোগাচ্ছেন ভারতীয় দলকে। একার হাতে বিশ্বকাপে ভারতের স্বপ্ন ধূলিসাৎ করেছিলেন তিনি।  অ্যাডিলেড ওভালে তাঁর ও মহম্মদ সিরাজকে নিয়ে কতই না কালি খরচ হয়েছে। হেডকে কিছুতেই বাগে আনা  যায়নি। ব্রিসবেনেও হেড ম্যাজিক দেখান।  

অথচ দিনের শুরুতে অস্ট্রেলিয়া শিবিরে আক্রমণ নিয়ে যান বুমরা। দ্রুত অস্ট্রেলিয়ার দুটো উইকেট ফেলে দেন তিনি। যখনই ভারতের উইকেটের দরকার পড়েছে, তখনই উইকেট নিয়েছেন। কিন্তু স্টিভ স্মিথ ও  ট্র্যাভিস হেড ভারতের সাজঘরের দিকে ঝুঁকে পড়া ম্যাচ নিয়ে যান নিজেদের দিকে।  

ব্রিসবেন টেস্টের প্রথম দিন বৃষ্টির চোখরাঙানি ছিল। গাব্বা টেস্টের প্রথম দিন খেলা হয়েছে মাত্র ১৩.‌২ ওভার। ম্যাচে ব্যাঘাত ঘটিয়েছে বৃষ্টি। বৃষ্টি আর থামেইনি। ফলে খেলা শুরু করা আর সম্ভব হয়নি। প্রথম দিনের শেষে অস্ট্রেলয়ার রান ছিল বিনা উইকেটে ২৮। দ্বিতীয় দিনে বুমরার বলে ২১ রানে পন্থের হাতে ক্যাচ দিয়ে ফেরেন খাওয়াজা। অস্ট্রেলিয়ার রান তখন এক উইকেটে ৩১। 

বুমরার দ্বিতীয় শিকার ওপেনার ম্যাকসুইনি (৯)। তাঁর বলে দ্বিতীয় স্লিপে কোহলির হাতে ধরা পড়েন এই অজি ওপেনার। মাত্র সাত রানের ব্যবধানে দ্বিতীয় উইকেটটি যায় অস্ট্রেলিয়ার। 

বুমরার জোড়া ধাক্কা সামলে অস্ট্রেলিয়া ইনিংস সামলানোর কাজ শুরু করে। স্টিভ স্মিথ ও লাবুশেন। দু'জনে ৩৭ রান জোড়ার পরে অস্ট্রেলিয়ার ইনিংসে ধাক্কা দেন নীতীশ কুমার। অফস্টাম্পের বাইরের বলে চালাতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন লাবুশেন। তাঁর ক্যাচ ধরেন কোহলি। 

কিন্তু স্টিভ স্মিথ ও ট্র্যাভিস হেড ধীরে ধীরে তাঁদের উপর চেপে বসা পাথর সরালেন। পালটা আক্রমণ করে ভারতীয়দেরই ব্যাকফুটে ঠেলে দিলেন। সেঞ্চুরি তো করলেনই, অজিদের বসিয়ে দিলেন বেশ ভাল জায়গায়। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া