বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

খেলা | হায়দরাবাদ ম্যাচে ফ্রি টিকিট, সমর্থকদের নতুন বছরের বিশেষ উপহার গোয়েঙ্কার

Sampurna Chakraborty | ১৪ ডিসেম্বর ২০২৪ ০৫ : ১৬Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ম্যাচ চলাকালীন বিভিন্ন অভিব্যক্তিতে কয়েকবার টিভির পর্দায় ধরা দেন তিনি। খেলা পেন্ডুলামের মতো সুইং হওয়ার সঙ্গে সঙ্গে বদলায় আবেগও। টেনশনে বসতে পারেননি নিজের সিটে। ম্যাচের অধিকাংশ সময় দাঁড়িয়ে কাটান। শেষপর্যন্ত এক গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্য জয় তুলে নেওয়ায় হাফ ছেড়ে বেঁচেছেন সঞ্জীব গোয়েঙ্কা। ম্যাচের পর এক গাল হাসি। খেলা শেষে স্টেডিয়াম ছাড়ার সময় খুশিতে ডগমগ। আনন্দে সমর্থকদের নতুন বছরের আগাম উপহার দিয়ে দিলেন। পরের হোম ম্যাচ সমর্থকদের জন্য ফ্রি। অর্থাৎ, ২ জানুয়ারি হায়দরাবাদ ম্যাচে বিনামূল্যে টিকিট দেওয়া হবে। সঞ্জীব গোয়েঙ্কা বলেন, 'গোলটা খুব সুন্দর হয়েছে। বছরটা জয় দিয়ে শেষ করছি। এটা ভাল দিক। আমরা এখনই ঘোষণা করছি, পরের হোম গেম ফ্যানদের জন্য ফ্রি। দলের পারফরম্যান্সে খুশি। দল খুব ভাল হয়েছে। খেলাও ভালই হচ্ছে। নেভার সে ডাই। সবসময় জয়ের মানসিকতা রাখতে হবে। আমি প্রত্যাবর্তনের বিষয়ে আশাবাদী ছিলাম। দলের প্রত্যেক প্লেয়ার ভাল।' তাহলে এবারও কি লিগ শিল্ড আসবে? প্রশ্ন শুনেই, হাত তুলে দেখালেন, ফিঙ্গার্স ক্রসড।‌ 

ঘরের মাঠে চেন্নাই ম্যাচের শেষ পাঁচ মিনিট খেলে ম্যাচের সেরা হয়েছিলেন গ্রেগ স্টুয়ার্ট। এদিন শেষ দশ মিনিটের 'সুপার সাব' আশিক কুরুনিয়ন ম্যাচের সেরা। কতটা উচ্ছ্বসিত বাগান উইঙ্গার? মাঠে নামার সময় কী ঘুরছিল তাঁর মাথায়? আশিক বলেন, 'আমি বেঞ্চে নিজের সময়ের জন্য অপেক্ষা করছিলাম। মাঠে নেমেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। দ্বিতীয় গোলে সাহায্য করতে পেরেছি। তাতে খুশি। যখনই মাঠে নামি না কেন আমি গোল করার বা গোল করতে সাহায্য করার চেষ্টা করি। তবে এটা শুধুমাত্র আমার ওপর নির্ভর করে না। ফুটবল টিমগেম। বাকিদের সাহায্য ছাড়া আমি একা কিছু করতে পারতাম না। তবে আমি ম্যাচের সেরা হয়ে অবাক হয়েছি।' চোটের জন্য গত বছর মাঠের বাইরে থাকতে হয়েছে। চলতি মরশুমেই মাঠে ফেরেন। মোহনবাগানের পাশাপাশি এদিন তাঁর নিজেরও আদর্শ প্রত্যাবর্তন হয়। এই প্রসঙ্গে আশিক বলেন, 'আমি মাঠে নামার জন্য ছটফট করছিলাম। চোটের জন্য এক বছর মাঠের বাইরে ছিলাম। এদিনের পারফরম্যান্সে আমি খুবই খুশি। আমারও আদর্শ প্রত্যাবর্তন বলা যায়। এটা আমার আত্মবিশ্বাস বাড়াবে। আরও গেম টাইম পেতে সাহায্য করবে।' 

জিতলেও দলের পারফরম্যান্সে মোটেই খুশি নন মোলিনা। স্পষ্ট জানিয়ে দিলেন, এদিন তাঁর দল খেলতে পারেনি। তবে তিন পয়েন্ট পেয়ে সন্তুষ্ট। মোলিনা বলেন, 'সত্যি বলতে আমি দলের খেলায় একেবারেই খুশি নয়। এদিন আমরা ভাল খেলতে পারিনি। সব বিভাগেই ব্যর্থ। বলতে গেলে এবারের আইএসএলে এদিন আমরা সবচেয়ে খারাপ খেলেছি। তবে সঠিক সময় গোলগুলো এসেছে। ম্যাচ জিততে পেরে আমি খুশি।' পরবর্তী ফোকাস গোয়া ম্যাচ। একদিন বিশ্রামের পর সোমবার থেকে তার প্রস্তুতি শুরু করে দেবেন মোলিনা।‌ 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া