বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৪ ডিসেম্বর ২০২৪ ০৩ : ২৫Sampurna Chakraborty
মোহনবাগান - ৩ (ম্যাকলারেন, কামিন্স, অ্যালবার্তো)
কেরল ব্লাস্টার্স - ২ (জিমেনেজ, ড্রিনসিক)
সম্পূর্ণা চক্রবর্তী: কয়েকদিন আগে এক খুদে ভক্তের 'ইসকা নাম হ্যায় মোহনবাগান' ভিডিও ভাইরাল হয়েছিল। এদিন এই পংক্তি আদর্শ। এটাই মোহনবাগান। শেষ পাঁচ মিনিটে বদলে গেল চিত্রনাট্য। ৮৫ মিনিট পর্যন্ত ১-২ গোলে পিছিয়ে। সেখান থেকে ৩-২ গোলে জয় মোহনবাগানের। মোলিনার আতঙ্কের ছাপ মুহূর্তে বদলে গেল উচ্ছ্বাসে। ৯০+৫ মিনিটে অ্যালবার্তো রডরিগেজ গোল করতেই আনন্দে লাফিয়ে উঠলেন বাগান কোচ। প্রায় সেন্টার লাইনের কাছাকাছি ছুটে গেলেন। এমন আবেগের বন্যায় এর আগে ভাসতে দেখা যায়নি মোলিনাকে। হবে নাই বা কেন! তাঁর একটা মাস্টারস্ট্রোকে বাজিমাত। ৮০ মিনিট আশিক কুরুনিয়ন এবং জেসন কামিন্সকে নামানো ম্যাচ ঘোরানো মুহূর্ত। বাগানের দুই সুপার সাব এলেন, দেখলেন, জয় করলেন। দ্বিতীয় গোলের ক্ষেত্রে লাখ টাকার পাস বাড়ান আশিক। গোল করেন কামিন্স। আইএসএলে মোহনবাগানের স্ট্রাইকিং ফোর্স সেরা। যেকোনও সময় গোল করে ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এদিন তার আরও একটি উদাহরণ মিলল। এমন নাটকীয় জয় সম্প্রতিকালে দেখা যায়নি।
প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধের একাংশের গ্লানি ঢেকে দিল শেষ ১০ মিনিট। দশ মিনিটেই ম্যাচের সেরা পরিবর্ত আশিক কুরুনিয়ন। চলতি মরশুমে মোহনবাগানের সেরা জয়। ১১ ম্যাচে ২৬ পয়েন্ট সংগ্রহ করে বেঙ্গালুরুর থেকে ব্যবধান বাড়াল বাগান। ১২ ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গালুরুর পয়েন্ট ২৪। ম্যাচ শেষে হাসিমুখে বাড়ি ফিরলেন ক্লাবের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা।
কেরল ম্যাচে দলে দুটো পরিবর্তন হয়। ফেরেন অ্যালবার্তো এবং শুভাশিস। সামনে একা ম্যাকলারেনকে রেখে ৪-২-৩-১ ফরমেশন শুরু করেন মোলিনা। কিন্তু শুরুতেই একটা ঝাপটা দেওয়ার চেষ্টা করে কেরল। মোহনবাগানকে ব্যাকফুটে ঠেলে দেয়। ম্যাচের প্রথম পাঁচ মিনিটে সবুজ মেরুন রক্ষণে আতঙ্ক সৃষ্টি করেন নোয়া, জিমেনেজরা। কেরলের প্রথম গোলের সুযোগ ২ মিনিটে। নোয়ার শট বাঁচান বিশাল কাইত। তার দু'মিনিট পরই আবার তাঁর পা থেকেই আক্রমণ শুরু। ৪ মিনিটে নোয়ার পাস থেকে জিমেনেজের ব্যাক হিল সরাসরি তালুবন্দি করেন বিশাল। প্রথমার্ধের বেশিরভাগ সময় বল মাঝমাঠেই ঘোরাফেরা করে। তারমধ্যে অসংখ্য মিস পাস। খেলা খুব উন্নত মানের ছিল না। মাঝমাঠ ছন্নছাড়া। দিমিত্রি পেত্রাতোস আবার অফ কালার। তবে বাগানের উইং সচল ছিল। দু'দিক থেকে আক্রমণে ওঠার চেষ্টা চালান লিস্টন এবং মনবীর। মোহনবাগানের প্রথম সুযোগ ১৮ মিনিটে শুভাশিসের বাঁ পায়ের শট বাঁচান কেরলের গোলকিপার শচীন সুরেশ। তার কিছুক্ষণ পর সেট পিস থেকে সুযোগ। পেত্রাতোসের ফ্রিকিক থেকে মানবীরের হেড বাইরে যায়। দুই দলের কেউই আহামরি খেলতে পারেনি। তবে ফাঁকতালে ম্যাচের ৩৩ মিনিটে এগিয়ে যায় মোহনবাগান। প্রায় ২৪ গজ দূর থেকে নেওয়া আশিস রাইয়ের দূরপাল্লার শট ফিস্ট করেন কেরল কিপার। বল একেবারে জেমি ম্যাকলারেনের পায়ের সামনে পড়ে। সুযোগসন্ধানী বিশ্বকাপার বাঁ পায়ের আলতো পুশে গোলে ঠেলেন।
বিরতির আগেই সমতা ফেরানোর সুযোগ ছিল কেরলের সামনে। কিন্তু ৪৪ মিনিটে সিটার মিস করেন জিমেনেজ। প্রীতমের পাস থেকে সামনে বিশাল কাইতকে একা পেয়েও বাইরে মারেন। প্রথমার্ধের শেষে ১-০ গোলে এগিয়ে ছিল বাগান। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ছন্দপতন। ম্যাচ থেকে পুরোপুরি হারিয়ে যায় সবুজ মেরুন। মুহুর্মুহু আক্রমণ কেরলের। ৫১ মিনিটে সমতা ফেরে। তবে কেরলকে গোল উপহার দেন শুভাশিস। বল ক্লিয়ার করতে গিয়ে জিমেনেজের পায়ে তুলে দেন বাগান অধিনায়ক। প্রায় ২২ গজ দূর থেকে দূরপাল্লার শটে ১-১ করেন স্প্যানিশ স্ট্রাইকার। একটা সময় সাঁড়াশি আক্রমণে মোহনবাগানকে চেপে ধরে কেরল। ৬০ এবং ৬৫ মিনিটে দুটো সিটার নষ্ট নোয়ার। প্রথমবার তাঁর শট বাঁচান বিশাল। দ্বিতীয়বার বাইরে মারেন। তবে দ্বিতীয় গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৭৭ মিনিটে বিশাল কাইতের ভুলে পিছিয়ে পড়ে বাগান। আদ্রিয়ান লুনার ফ্রিকিক বাগান কিপারের হাত থেকে ফস্কে যায়। গোলে ঠেলেন মিলস ড্রিনসিক। ম্যাচে তখনও আরও নাটক বাকি। মোলিনার দুটো পরিবর্তন ঘুরিয়ে দেয় ম্যাচের মোড়। আশিক কুরুনিয়ন এবং জেসন কামিন্স নামার পর আবার আক্রমণে ফেরে মোহনবাগান। শেষ ১০ মিনিট সবুজ মেরুনের। কেরল রক্ষণকে নাজেহাল করে ছাড়ে। ম্যাচের ৮৬ মিনিটে দিমির শট পোস্টে লাগে। তার কয়েক মুহূর্তের মধ্যে ২-২। আশিকের ক্রস থেকে পেত্রাতোসের শটে পা ছুঁইয়ে তেকাঠিতে ঠেলেন কামিন্স। ৯০+৫ মিনিটে জটলার মধ্যে থেকে জয়সূচক গোল অ্যালবার্তোর।
ছবি: অভিষেক চক্রবর্তী
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি