রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ১৪ ডিসেম্বর ২০২৪ ০১ : ৪৬Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: বহুদিন পর ছোটপর্দায় মুখ্য চরিত্রে ফিরেছেন অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়। সান বাংলার ধারাবাহিক 'আকাশ কুসুম'-এ 'রক্তিম'-এর চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। অভিনয়ের পাশাপাশি অভিনয় প্রশিক্ষণের সঙ্গেও যুক্ত সম্রাট। মিমি চক্রবর্তী, যশ দাশগুপ্তর মতো তারকাদের নিজের হাতে তৈরি করেছেন তিনি।
আজও পর্দার বহু নতুন মুখ আসে তাঁর হাত ধরে। কিন্তু বর্তমান প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে কথা বলতে গিয়ে অসন্তোষের সুর সম্রাটের গলায়। আজকাল ডট ইন-কে তিনি বলেন, "এখন খুব সহজেই পছন্দের কাজ পাওয়া যায়, তাই হাতের মুঠোয় চাঁদ পাওয়ার মতো কাজের সঠিক ব্যবহার করা হয় না। সদ্য আশা অভিনেতাদের চাহিদা অনেক বেশি থাকে কারণ তাঁদের সেই জায়গাটা প্রথমে দেওয়া হয়। এরপর তিনি ভাবেন এটাই তাঁর প্রাপ্য। কিন্তু আশানুযায়ী ফল না পেলে তখন সময়ের সঙ্গে হারিয়ে যান ওই অভিনেতা। তাই আমার মতে, নিজের স্বপ্ন আর বাস্তবের চাওয়া-পাওয়ায় একটু সামঞ্জস্য রাখলে ভবিষ্যতে অনেক উন্নতি সম্ভব।"
তিনি আরও বলেন, "আসলে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে মানিয়ে নিতে শিখতে হয়। বর্তমান প্রজন্মের অভিনেতাদের ধৈর্য বড্ড কম। তাই স্বপ্ন দেখতে জানলেও তা পূরণের উপায় অনেকেরই জানা নেই। এই কারণে হতাশা গ্রাস করে।"
সম্রাটের কথায়, "২৪ বছরের অভিনয় জীবনে উপলব্ধি করেছি, জীবনে এগিয়ে যেতে হলে স্বার্থ আর অলীক ভাবনা ত্যাগ করতে হবে। নতুন প্রজন্মের বহু অভিনেতারা অনেকেই খুব ভাল কাজ করছেন। শুধুমাত্র স্বপ্ন দেখলেই চলবে না, তা পূরণের সঠিক মাধ্যমটা খুঁজে নিতে হবে। পরিচিতি একদিনে তৈরি হয় না। তাই সমাজ মাধ্যমের 'ফলোয়ার্স'-এর বিচারে জনপ্রিয়তার সময় বেশিদিনের নয়, এটা মাথায় রেখেই এগোতে হবে।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি