বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৪ ডিসেম্বর ২০২৪ ০০ : ২৯Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটে হার, একটা ড্র। দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে মহমেডান স্পোর্টিংয়ের। ১০ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিল তলানিতে কলকাতার তৃতীয় প্রধান। একটা সময় ইস্টবেঙ্গল তাঁদের পেছনে ছিল। কিন্তু জোড়া জয়ে ইস্টবেঙ্গল সাদা কালো ব্রিগেডকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছে। এবার জয় ছাড়া কোনও গতি নেই। প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। আইএসএলের অন্যতম সফল দল এবার ছন্দে নেই। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে রয়েছে। দল ভেঙে গিয়েছে। একাধিক প্লেয়ার অন্যান্য দলে যোগ দেওয়ায় এবার চেনা ছন্দে পাওয়া যাচ্ছে না মুম্বইকে। এই সুযোগটাই কাজে লাগাতে হবে মহমেডানকে। তবে ছন্দে না থাকা দলের বিরুদ্ধে লড়াইও সহজ হবে না, এমনই ধারণা সাদা কালোর রুশ কোচের।
চোটের জন্য জোসেফ এবং গৌরবকে পাওয়া যাবে না। তাঁদের অনুপস্থিতি যে দলের খেলার প্রভাব ফেলবে মেনে নিলেন চের্নিশভ। তবে জানান, বাকিদের দায়িত্ব নিতে হবে। চের্নিশভ বলেন, 'দলের দু'জন গুরুত্বপূর্ণ প্লেয়ারকে ছাড়া খেলা কঠিন। ওরা একটানা ভাল খেলছিল। সেই জায়গায় এবার নতুনদের মানিয়ে নিতে হবে। পাঞ্জাবের বিরুদ্ধেও পুরো দলকে পাইনি। তবে এরকম হতেই পারে। প্লেয়ারদের দায়িত্ব নিতে হবে। সেই মানসিক শক্তি থাকা দরকার। মুম্বই কয়েকটা ম্যাচে ভাল খেলতে পারেনি। কিন্তু ওরা কামব্যাক করতে মরিয়া থাকবে।' একটানা ব্যর্থতায় কোচ বদলের ডাক উঠেছে। সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। তবে এইসব নিয়ে ভাবতে চান না রুশ কোচ। মাঠেই ফোকাস করতে চান। চের্নিশভ বলেন, 'আমি মাঠের বাইরের আওয়াজে কান দিই না। আমার কাছে গুরুত্বপূর্ণ মাঠে নেমে প্লেয়ারদের সঙ্গে কাজ করা। ওদের ম্যাচের জন্য প্রস্তুত করাই আমার কাজ। বাকি জিনিসে আমার আগ্রহ নেই।'
মহমেডান যে প্রতি ম্যাচে খুব খারাপ খেলছে, তেমন নয়। কিন্তু কনভার্সন রেট ভাল না। একাধিক গোল মিস হচ্ছে। ফাঁকা গোল বাইরে মারছেন মাঞ্জোকি, রেমসাঙ্গারা। এর ওষুধ খোঁজার চেষ্টা করছেন চের্নিশভ। প্লেয়ারদের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন। এই প্রসঙ্গে মহমেডান কোচ বলেন, 'আমাকে এদের নিয়েই কাজ করতে হবে। উন্নতি করার চেষ্টা করতে হবে। আক্রমণভাগ আরও ভাল কীভাবে করা যায় সেদিকে নজর দিচ্ছি। গোলের সুযোগ পেয়েও গোল করতে পারছে না ফুটবলাররা। তারপর আত্মবিশ্বাসের অভাবে ভুগছে। তার প্রভাব ম্যাচে পড়ছে। ওদের বলেছি, বড় প্লেয়াররাও ভুল করে। ফুটবলে এটা হতেই পারে। তবে মনোবল হারানো চলবে না।' মুখে বাইরের আওয়াজে কান দেন না বললেও এদিন সাংবাদিক সম্মেলনের শেষে নাম করে করে মহমেডান কর্তাদের ধন্যবাদ জানান চের্নিশভ। তাহলে কি রেজাল্ট আশানুরূপ না হলে রবিবারই বিদায় ঘন্টা বেজে যাবে রুশ কোচের?
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি