রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | টলিউডের নতুন জুটি রোহন-সৌমিতৃষা! ছোটপর্দা না বড়পর্দায় মন জয় করবেন দর্শকের?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৪ ডিসেম্বর ২০২৪ ২৩ : ০৫Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: জুটি বেঁধে রোমান্টিক নাচে ব্যস্ত রোহন ভট্টাচার্য এবং সৌমিতৃষা কুণ্ডু। একদম ওয়েস্টার্ন লুকে হাজির এই দুই তারকা। কোন মাধ্যমে নতুনভাবে দেখা যেতে চলেছে এই জুটিকে? সেই প্রশ্নই ঘুরছে দর্শকমনে। 

 

লাল গাউন পরে রোহনের সঙ্গে রোমান্টিক নাচে ব্যস্ত সৌমিতৃষা। তাহলে কি এবার জুটি বাঁধছেন এই দুই তারকা! ছোটপর্দায় বা বড়পর্দায় নয়, মঞ্চে জি বাংলার এক বিশেষ অনুষ্ঠানে দেখা যেতে চলেছে প্রথমবার এই দুই তারকাকে একসঙ্গে। এছাড়াও অনুষ্ঠানে দেখা যাবে বহু তারকাদের। তাঁদের মধ্যে থাকবেন জাভেদ আলি, অনুষ্কা পাত্র, বাবুল সুপ্রিয়, বিশ্বনাথ বসু, সোমলতা আচার্য থেকে শুরু করে জি বাংলার ধারাবাহিকের পরিচিত মুখেরাও। 

 

ধনধান্য অডিটোরিয়ামে সম্প্রতি হয়ে গেল এক অনুষ্ঠান, যেখানে প্রথমবার রোমান্টিক মুডে ধরা দিলেন দুই তারকা। এই মুহূর্তে ছোটপর্দায় কাজ করছেন না রোহন বা সৌমিতৃষা কেউই। জি বাংলার 'মিঠাই ' ধারাবাহিকের পর ছোটপর্দা থেকে কিছুদিনের বিরতি নিয়েছেন সৌমিতৃষা। অন্যদিকে স্টার জলসার 'তুমি আশে পাশে থাকলে' ধারাবাহিকে শেষবার দেখা গিয়েছিল রোহনকে।

 

দু'জনেই এখন বড়পর্দা এবং ওয়েব সিরিজে অভিনয় নিয়ে ব্যস্ত। তবে এর মাঝেই বিশেষ অনুষ্ঠানে দেখা গেল তাঁদের। নতুন জুটি দেখতে দর্শক সবসময় পছন্দ করেন। তাই রোহন-সৌমিতৃষার জুটিও মনে ধরেছে তাঁদের। তবে কি এবার এই জুটি কেউ দেখা যেতে পারে পর্দায়? এই প্রশ্ন উঠছে অনেকের মনেই। পর্দায় দেখা যাওয়া নিয়ে নিশ্চয়তা না থাকলেও মঞ্চে জনপ্রিয়তা পেয়েছে এই জুটি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া