রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | ‘পুণ্যার্থীরা পদপিষ্ট হলে ঈশ্বরকে গ্রেপ্তার করা হবে...’? গর্জে উঠলেন রামগোপাল, আল্লুর হয়ে আর কী সওয়াল করলেন পরিচালক?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Soma Majumdar | Editor: শ্যামশ্রী সাহা ১৪ ডিসেম্বর ২০২৪ ২১ : ১৪Soma Majumder

সংবাদ সংস্থা, মুম্বই: ‘পুষ্পা ২’র প্রিমিয়ারে আল্লু অর্জুনকে দেখতে গিয়ে হুলস্থূল কাণ্ড বেঁধে যায়। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলা অনুরাগীর। মৃতার পরিবারের অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার গ্রেপ্তার হন দক্ষিণী সুপারস্টার। যদিও অন্তর্বর্তী জামিন পেয়ে শনিবার সকালে বাড়ি ফিরেছেন তিনি। কিন্তু অনুরাগীর মৃত্যুর সঙ্গে নায়কের কোন যোগসূত্র রয়েছে, প্রশ্ন উঠেছে বিনোদন মহলে। আর এবার এই ঘটনা নিয়ে এবার ফুঁসে উঠলেন রামগোপাল ভার্মা।

 ‘পুষ্পা’র সাফল্যের মাঝেই আল্লু অর্জুনের গ্রেপ্তারিতে তোলপাড় গোটা দেশ। আইনের সামনে ‘পুষ্পা’কেও যে ঝুঁকতে হবে, তেমন কথাই শোনা গিয়েছিল কঙ্গনা রানাওয়াতের গলায়। তবে আল্লুর গ্রেপ্তারিতে সুর চড়িয়েছেন অভিনেতা বরুণ ধাওয়ান থেকে ‘পুষ্পা’র অভিনেত্রী রশ্মিকা মন্দানা। এবার এই নিয়ে গর্জন করলেন রামগোপাল।‘সত্যা’র পরিচালক প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, ‘পুণ্যার্থীরা পদপিষ্ট হলে কি ঈশ্বরকে গ্রেপ্তার করা হবে।’ রামগোপালের এই পোস্ট ঘিরে ব্যাপক প্রতিক্রিয়া এসেছে নেটপাড়ায়! সায় দিয়েছেন আল্লুর অনুরাগীরা। 

এক্স হ্যান্ডেলের পোস্টে রামগোপাল একের পর এক প্রশ্ন করেছেন, “পুষ্কারালু , ব্রহ্মোৎসবমস-এর মতো ধর্মীয় উৎসব কিংবা মেলার ভিড়ে যদি পদপিষ্ট হয়ে পূণ্যার্থীদের মৃত্যু হয়, তাহলে কি ঈশ্বরের মূর্তিগুলোকে গ্রেপ্তার করবেন? নির্বাচনী প্রচারের মিছিলে পদপিষ্ট হয়ে কেউ মারা গেলে রাজনৈতিক নেতাদেরও কি জেল হবে?”  পরিচালকের আরও সংযোজন, “সিনেমা সংক্রান্ত অনুষ্ঠানে কেউ পদপিষ্ট হলে কি ছবির মুখ্য অভিনেতাকে গ্রেপ্তার করা হবে? এটা তো অনুষ্ঠানের আয়োজক এবং সেখানকার দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষী বা পুলিশের কর্তব্যের মধ্যে পড়ে। কোনও তারকা কিংবা জননেতা কীভাবে এই ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে?” 

গত ৪ ডিসেম্বর 'পুষ্পা ২'-র প্রিমিয়ারে হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে বিপুল ভিড় হয়েছিল। উপস্থিত ছিলেন খোদ ছবির নায়ক আল্লু। তারকাকে দেখার জন্য হুড়োহুড়ি কাণ্ড বেঁধে যায়। ওই প্রিমিয়ারে ভিড়ে পদপিষ্টে হয়ে মৃত্যু হয়  ৩৯ বছর বয়সি রেবতী। ঘটনাস্থলে উপযুক্ত নিরাপত্তার গাফিলতির অভিযোগ তোলেন মৃতার পরিবার। সংশ্লিষ্ট প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ, আল্লু এবং তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা টিমের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়। সেই মামলার ভিত্তিতেই এদিন অভিনেতাকে গ্রেফতার করা হয়েছিল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া