বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১৪ ডিসেম্বর ২০২৪ ২২ : ২৪Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: বুমরার জন্য পরামর্শ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের। ক্রিকেট কেরিয়ার আরও দীর্ঘায়িত করার জন্য বুমরাকে টেস্ট ফরম্যাট থেকে সরে দাঁড়াতে বললেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস। পাঁচ দিনের ফরম্যাট থেকে সরে দাঁড়ালে সীমিত ওভারের ক্রিকেটের প্রতি মনোনিবেশ করতে পারবেন বুম বুম বুমরা। পাঁচ দিনের ফরম্যাটে খেলা চালিয়ে গেলে শারীরিক ধকল কি নিতে পারবেন বুমরা, এমন আশঙ্কা প্রকাশ করতে দেখা গিয়েছে শোয়েবকে।
৪২টি টেস্টে বুমরা ১৮৫টি উইকেট নিয়েছেন। শোয়েব আখতার মনে করেন টেস্ট ফরম্যাটের দাবি মেনে চললে ভারতীয় তারকা পেসারের কেরিয়ার প্রাভাবিত হতে পারে। পডকাস্টে শোয়েব বলছেন, ''শর্টার ফরম্যাট এবং ওয়ানডেতে খুব ভাল ফাস্ট বোলার। লেন্থটা খুব ভাল বোঝে। ডেথ ওভার, পাওয়ারপ্লেতে দুর্দান্ত বল করার ক্ষমতা ধরে। দুই প্রান্তেই বল সুইং করাতে পারে।''
শোয়েব আশঙ্কা প্রকাশ করে বলছেন, ''টেস্ট ক্রিকেটে লম্বা লম্বা স্পেল করতে হয়। গতির দরকার। ব্যাটাররা বোলারের উপরে প্রাধান্য বিস্তার করতে চাইবে। মারমুখী ব্যাটিং করতে চাইবে। লেন্থ তখন অপ্রাসঙ্গিক হয়ে যায়। গতি কমে গেলে সিম মুভমেন্ট, রিভার্স সুইং হয় না। বোলার সমস্যায় পড়লে, ব্যাটার যদি বোলারের দুর্বলতা ধরে ফেলে, তখনই প্রশ্ন উঠতে শুরু করে দেয়।''
কেরিয়ারের আসল সময়ে শোয়েব আখতার গতির ঝড় তুলতেন। ভারতীয় তারকা বোলারকে গতি বাড়ানোর পরামর্শ দিচ্ছেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস। তিনি বলছেন, ''টেস্ট ক্রিকেটে উইকেট নেওয়ার ক্ষমতা রাখে বুমরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে বুমরা বিশেষ কিছু করতে পারেনি। তবে এরকম হয়েই থাকে। টেস্ট ক্রিকেট চালিয়ে যেতে চাইলে গতি বাড়াতে হবে বুমরাকে। গতি বাড়ানোর জন্য ইঞ্জেকশন নিলে চোটআঘাতের প্রবণতা বেড়ে যায়। আমি বুমরার সঙ্গে থাকলে বলতাম তুমি শর্টার ফরম্যাটেই থাকো।''
বুমরাকে বিশ্বক্রিকেটের সম্পদ বলে উল্লেখ করেন শোয়েব। তিনি বলছেন, ''বুমরার মতো ক্রিকেটারকে রক্ষা করা উচিত। ওর উপরে বোঝা চাপানো উচিত নয়। তাহলে চোটআঘাত বাড়বে, ফুরিয়ে যাওয়ার আশঙ্কা বাড়বে।''
শোয়েবের পরামর্শ মেনে বুমরা যদি টেস্ট ফরম্যাট থেকে সরে দাঁড়ান, তাহলে ক্ষতি হবে ভারতেরই। অনেকে নিজেদের ক্রিকেট কেরিয়ার দীর্ঘায়িত করার জন্য সীমিত ওভারের ক্রিকেট থেকে সরে দাঁড়িয়ে পাঁচ দিনের ফরম্যাটের উপরে মনোনিবেশ করছেন। শোয়েব এর উলটো সুরে কথা বলছেন। সব ক্রিকেটারেরই লক্ষ্য থাকে টেস্ট ফরম্যাটে নিজের দক্ষতা প্রদর্শন করা। প্রাক্তন পাক তারকা কিন্তু বুমরাকে অন্য পরামর্শ দিলেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি