বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১৪ ডিসেম্বর ২০২৪ ২১ : ৪৬Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: রবসন রবিনহো কি হাতছাড়া হয়ে গেলেন ইস্টবেঙ্গলের? বসুন্ধরা কিংসের প্রাক্তন ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে জল্পনা চলছিল এই বঙ্গেও। লাল-হলুদ জার্সিতে খেলতে দেখা যেতে পারে ব্রাজিলিয়ান ফুটবলারকে, আশায় বুক বাঁধছিলেন লাল-হলুদ সমর্থকরা।
কিন্তু ব্রাজিলীয় ফুটবলার তাঁর দেশের ক্লাব আগুয়া সান্টা ক্লাবে সই করে ফেলেছেন বলেই সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা চলছে। ২০২৫ সালের একেবারে শেষ পর্যন্ত রবসনের সঙ্গে চুক্তি ব্রাজিলের ক্লাবের। আর তার ফলেই মনে করা হচ্ছে ইস্টবেঙ্গলের পক্ষে তাঁকে আর নেওয়া সম্ভব হচ্ছে না।
বসুন্ধরা কিংসের সঙ্গে রবসন সম্পর্ক ছেদ করেছেন ৩০ নভেম্বর। বিদায় বেলায় বসুন্ধরার উপরে ক্ষোভ উগড়ে দেন রবসন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ক্লাবের নায়কদের যাতে যথাযোগ্য সম্মান দেওয়া হয়, সেই দিকে যেন নজর দেয় বসুন্ধরা কিংস। বাংলাদেশের ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পরে ইস্টবেঙ্গলের সঙ্গে তাঁর কথাবার্তাও চলছিল বলেই শোনা যাচ্ছিল। কিন্তু রবসন কলকাতার ক্লাবের অপেক্ষা না করে সই করে ফেলেন ব্রাজিলের ক্লাবে। ফলে ইস্টবেঙ্গলে আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
কিন্তু ফুটবল সম্পর্কে ওয়াকিবহাল মহল মনে করছে, ব্রাজিলের ফুটবলে এরকম ঘটনা প্রায়ই ঘটে থাকে। পরবর্তীকালে লোনে ছেড়েও দিয়েছে সেই ফুটবলারকে। ফলে ব্রাজিলের ক্লাব আগুয়া সান্টাতে সই করলেও পরবর্তীকালে রবসনকে যদি লোনে ছেড়েও দেওয়া হয়, তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি