বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | 'পিসিবিকে ললিপপ ধরাচ্ছে আইসিসি', চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পাকিস্তান বোর্ডকে সতর্ক প্রাক্তনীর

Sampurna Chakraborty | ১৪ ডিসেম্বর ২০২৪ ২১ : ২২Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: আইসিসির প্রস্তাবিত হাইব্রিড মডেল মেনে নিয়েছে পাকিস্তান। কয়েকদিনের মধ্যেই হয়তো আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা করা হবে। কিন্তু এই বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে সতর্ক করলেন বসিত আলি। আইসিসি, বিসিসিআইয়ের সঙ্গে পিসিবির‌ সমঝোতায় সায় নেই পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারের। তিনি মনে করেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ললিপপ ধরিয়ে দেওয়া হচ্ছে। যা আদতে পাকিস্তান ক্রিকেটের ক্ষতি করবে। নিজের ইউ টিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেন বসিত আলি। আইসিসির প্রস্তাব মেনে নেওয়ার জন্য পিসিবির সমালোচনা করেন প্রাক্তন পাক তারকা। দাবি করেন, এতে পাকিস্তান ক্রিকেটের কোনও উন্নতি হবে না। তিনি জানান, পিবিবির উচিত পুরুষদের এশিয়া কাপ আয়োজনের দাবি করা। 

ভিডিওতে বসিত আলি বলেন, 'বলা হচ্ছে ২০২৭ বা ২০২৮ মহিলা বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব নেওয়া হবে পাকিস্তানকে। সবাই এতে খুশি হবে। ভাববে একটা নয়, দুটো আইসিসি টুর্নামেন্ট হবে পাকিস্তানে। তবে এই ধরনের ইভেন্ট পেয়ে কী লাভ? এটা করা হচ্ছে যাতে পাকিস্তান ২০২৬ টি-২০ বিশ্বকাপ ভারতে খেলতে যায়। তারপর মেয়েদের ভারতীয় দল পাকিস্তানে খেলতে আসবে। সম্প্রচারকারী চ্যানেলের কোনও ক্ষতি হবে না। আপনারা জানেন ললিপপ কাকে বলে? এই ললিপপ আইসিসি পিসিবিকে দিচ্ছে। মনে হচ্ছে শর্ত দেওয়া হচ্ছে। তোমরা যদি এতে রাজি হও, তাহলে তোমাদের একটা আইসিসি টুর্নামেন্ট দেওয়া হবে। এতে পাকিস্তানের ক্রিকেট লাভবান হবে না। ওদের উচিত পরের বছরের এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব চাওয়া। মেয়েদের বিশ্বকাপ বা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ করে কোনও লাভ নেই। পিসিবি এই ললিপপ গ্রহণ করলে, ক্ষতি তাঁদেরই।' বসিত আলি আরও মনে করেন, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সমঝোতার পথে হাঁটলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আরও ঘটবে। তার জন্য প্রস্তুত থাকতে হবে পিসিবিকে। প্রসঙ্গত, বেশ কয়েক মাসের ঝামেলার পর অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে একটি স্বচ্ছ ছবি পাওয়া গিয়েছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল হাইব্রিড মডেলে সম্মতি দিয়ে দিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো পাকিস্তান এবং দুবাইয়ে অনুষ্ঠিত হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া