রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Soma Majumdar | Editor: শ্যামশ্রী সাহা ১৪ ডিসেম্বর ২০২৪ ২১ : ০৯Soma Majumder
সংবাদ সংস্থা, মুম্বই: বেশ কয়েক দিন আগে অভিনয় থেকে বিরতি নেওয়ার ঘোষণা করেছেন বিক্রান্ত ম্যাসি। সমাজ মাধ্যমে সেই খবর ছড়িয়ে পড়তেই মন ভেঙেছিল অনুরাগীদের। সাফল্যের মধ্যগগনে থাকাকালীন কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন? তা নিয়ে তোলপাড় হয়ে যায় বিনোদন জগতে। এবার নিজের সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন নায়ক।
গত বছর বিক্রান্তের ‘টুয়েলফথ ফেল’ বলিউডে ব্যাপকভাবে সাড়া ফেলেছিল। এরপর একের পর এক ওটিটি ওয়েব সিরিজে দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি, তাঁর অভিনীত ছবি ‘দ্য সবরমতী রিপোর্ট’ প্রশংসা কুড়িয়ে নেয় সমালোচক মহলে। 'সবরমতী রিপোর্ট' দেখে অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ হন খোদ প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী। এহেন বিক্রান্ত ম্যাসি জানান, বিনোদন ইন্ডাস্ট্রিতে পথ চলা শেষ করছেন।অভিনয় থেকে অবসর গ্রহণ করছেন তিনি! ভাইরাল পোস্টের পর কৌতূহলী হয়ে পড়ে বিটাউন। এবার সেই উত্তর দিলেন অভিনেতা। নিজের সিদ্ধান্তের পিছনে কারণ ব্যাখ্যা করেছেন তিনি।
বিক্রান্তের মতে, ব্যক্তিগত জীবনকে খানিক অগ্রাধিকার দেওয়ার জন্যই নেওয়া তাঁর সিদ্ধান্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি সবসময় যে জীবনের স্বপ্ন দেখেছিলাম, অবশেষে তা পেয়েছি। আমার মনে হয়েছিল এটা বেঁচে থাকার সময়। জীবনের সবকিছুই ক্ষণস্থায়ী। এই উপলব্ধি আমাকে পিছিয়ে যেতে সাহায্য করেছিল। আগামী বছর শুধুমাত্র একটি ছবিতে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি।’
আসলে ছেলের জন্মের পর অনেকটা সময় স্ত্রী ও সন্তানের সঙ্গে সেভাবে সময় কাটাতে পারেননি বিক্রান্ত। ছেলের জন্ম অভিনেতার দৃষ্টিভঙ্গির উপর গভীর ভাবে প্রভাব ফেলেছিল। তাঁর কথায়, ‘আমি বুঝতে পেরেছিলাম যে আমি আমার ছেলে বা আমার স্ত্রীর সঙ্গে কোয়ালিটি টাইমও কাটাতে পারছিলাম না। একজন অভিনেতা, ছেলে, বাবা এবং একজন স্বামী হিসাবে, আমার কিছু সুন্দর মুহূর্ত কাটানোর সময় এসেছে। আর পেশাগতভাবে ভেবেছিলাম, অভিনেতা হিসেবে এই দেশে এর চেয়ে বেশি আর কী-ই বা করতে পারতাম? আমি শুধু একজন শিল্পী হিসেবে নিজেকে আরও ভালভাবে তৈরি করতে চাই। জীবনে ভারসাম্য খুঁজে পাওয়ার জন্য এই সিদ্ধান্তটা খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়েছিল।’
উল্লেখ্য, এরপর শানায়া কাপুরের বিপরীতে 'আঁখো কি গুস্তাখিয়ান'- এ দেখা যাবে বিক্রান্ত ম্যাসিকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি