বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ব্রিসবেনে বাকি চারদিন আবহাওয়া কেমন থাকবে? বৃষ্টিতে ভাসবে গাব্বা টেস্ট?

Sampurna Chakraborty | ১৪ ডিসেম্বর ২০২৪ ১৯ : ৫৯Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ভারী বৃষ্টির জন্য ব্রিসবেনের গাব্বায় তৃতীয় টেস্টের প্রথমদিনের খেলা পরিত্যক্ত হয়ে যায়। শনিবার মাত্র ১৩.২ ওভার খেলা হয়েছে। বিনা উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার রান ২৮। দ্বিতীয় এবং তৃতীয় সেশন পুরো ওয়াশআউট হয়ে যায়। একটা সময় গাব্বার আউটফিল্ড দেখে জলাশয় মনে হচ্ছিল। তবে বৃষ্টি কমার পর দ্রুত জল নেমে যায়। শুধু মাঠের কয়েকটা জায়গায় স্যাঁতস্যাতে ভাব ছিল। কিন্তু দ্বিতীয় সেশনের পুরোটাই বৃষ্টি হয়। গত এক সপ্তাহ ধরে ব্রিসবেনে বৃষ্টি চলছে। এদিনও সেই আশঙ্কা ছিল। টানা বৃষ্টি হওয়ায় পিচ থেকে সুবিধা পাওয়ার কথা পেসারদের।‌ সেটা অনুমান করেই শনিবার টসে জিতে ফিল্ডিং নেন রোহিত। তবে চেনা ছন্দ খুঁজে পায়নি যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ। ফায়দা তুলতে পারেনি দুই পেসার। 

খেলা শুরু হওয়ার ২৫ মিনিট পর বৃষ্টি শুরু হয়। আধ ঘন্টা খেলা বন্ধ থাকে। ফের খেলা শুরু হওয়ার পর দুই ওপেনারকে সমস্যায় ফেলেন আকাশ দীপ। বাংলার পেসারকে খেলতে হিমশিম খায় অস্ট্রেলিয়ার দুই ওপেনার। কিন্তু তার ৩৫ মিনিট পর আবার ভারী বৃষ্টি শুরু হয়। ব্রিসবেন টেস্টের বাকি চারদিন আবহাওয়া পূর্বাভাস কী বলেছে? টেস্টের ফয়সালা হবে? না বৃষ্টিতে ভেসে যাবে? ক্রিকেট ভক্তদের জন্য খুব একটা সুখবর নেই। রবিবার ব্রিসবেনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টির সম্ভাবনা মাত্র ৮ শতাংশ। অর্থাৎ, দ্বিতীয় দিন পুরো খেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার সোমবার, অর্থাৎ টেস্টের তৃতীয়দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৬৯ শতাংশ। তাপমাত্রা ২৮ ডিগ্রির আশেপাশে থাকবে। রোদ ওঠার পাশাপাশি কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি দু'দিনের পূর্বাভাস হতাশজনক। মঙ্গলবার, টেস্টের চতুর্থ দিন ৮৪ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরের দিন বৃষ্টির সম্ভাবনা ৫৬ শতাংশ। সুতরাং, আদৌ গাব্বা টেস্টের ফয়সালা হবে কিনা এখনই বলা যাচ্ছে না। সবটাই নির্ভর করবে আবহাওয়ার ওপর। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া