রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | জেলে রাত কাটিয়ে ফিরলেন আল্লু অর্জুন, মুক্তির পর কী বললেন সুপারস্টার? ‘পুষ্পা’র সঙ্গে বাড়িতে দেখা করতে এলেন কারা?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Soma Majumdar | Editor: শ্যামশ্রী সাহা ১৪ ডিসেম্বর ২০২৪ ২০ : ০০Soma Majumder

সংবাদ সংস্থা, মুম্বই: শুক্রবার দিনভর  বিনোদন দুনিয়া ছিল সরগরম। ‘পুষ্পা ২’র বিপুল সাফল্যের মাঝেই আল্লু অর্জুনের গ্রেপ্তারি, জেল হেফাজত, অন্তর্বর্তী জামিন –একের পর এক ঘটে চলে ঘটনাপ্রবাহ। প্রিয় অভিনেতার মুক্তির দাবিতে সরব হন অনুরাগীরা। অবশেষে এক রাত জেলে কাটিয়ে শনিবার সকালে মুক্তি পেয়েছেন আল্লু অর্জুন। এদিন হায়দরাবাদ সেন্ট্রাল জেল থেকে বাড়ি ফেরেন তিনি ৷

জুবিলি হিলসে বাড়ির দিকে রওনা হওয়ার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিহত পরিবারের প্রতি সমবেদনা জানান তেলেগু অভিনেতা। বলেন, "ভুক্তভোগী পরিবার যে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে তা অকল্পনীয় ৷ আমার হৃদয় তাঁদের সঙ্গে রয়েছে৷" এখানেই শেষ নয়, তাঁর আরও সংযোজন, "বিগত ২০ বছর ধরে আমি প্রেক্ষাগৃহে যাচ্ছি৷ কিন্তু কখনও এই রকম ঘটনার সম্মুখীন হতে হয়নি। সত্যিই এটা দুর্ভাগ্যজনক ঘটনা ৷"

গত ৪ ডিসেম্বর 'পুষ্পা ২'-র প্রিমিয়ারে হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে প্রিমিয়ারে মহিলার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এদিন হাত জোড় করে ক্ষমা চান আল্লু। তারকার কথায়, গোটা ঘটনায় তাঁর কোনও হাত ছিল না। আইনকে তিনি সর্বোতভাবে সাহায্য করবেন বলে আশ্বাস দেন। অভিনেতা বলেন, “সকলকে অনেক ধন্যবাদ। আমি ভাল আছি। একজন নাগরিক হিসাবে আইন মেনে চলব। আইনি প্রক্রিয়ায় আমি সবসময়ে সহযোগিতা করব।’’

এদিন অভিনেতার বাড়ি ফেরার অপেক্ষায় ছিলেন তাঁর স্ত্রী ও দুই সন্তান। সুপারস্টারের জেলমুক্তিতে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা। বাড়ি ফেরার পরই আল্লুর সঙ্গে দেখা করেন নাগা চৈতন্য ও রাণা দগ্গুবতী, বিজয় দেবেরাকোন্ডা সহ আরও অনেক তারকা। নাগা ও রানাকে দেখা মাত্রই জড়িয়ে কাছে টেনে নেন ‘পুষ্পা’। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ক্যামেরাবন্দি মুহূর্ত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া