বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

খেলা | ইমাদ ওয়াসিমের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের এই তারকা ক্রিকেটার

Sampurna Chakraborty | ১৪ ডিসেম্বর ২০২৪ ১৯ : ০১Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ইমাদ ওয়াসিমের অবসর ঘোষণার ২৪ ঘণ্টা কাটার আগেই ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়ে ফেললেন পাকিস্তানের আরও এক তারকা ক্রিকেটার। সতীর্থের অবসর ঘোষণার পরের দিন, শনিবার, ঠিক একইভাবে ক্রিকেটকে গুডবাই জানানোর সিদ্ধান্ত ঘোষণা করেন মহম্মদ আমির। এদিন সোশ্যাল মিডিয়ায় অবসর ঘোষণা করেন ৩২ বছরের তারকা বোলার। জানান, ভাবনা-চিন্তার পর এই সিদ্ধান্তে পৌঁছেছেন তিনি। তাঁর মতে পরবর্তী প্রজন্মের হাতে ব্যাটন তুলে দেওয়ার এটাই সেরা সময়। মহম্মদ আমির লেখেন, 'অনেক ভাবনা-চিন্তার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কঠিন সিদ্ধান্ত নিতে পেরেছি। এই সিদ্ধান্ত নেওয়া কখনই সহজ নয়, তবে একদিন নিতেই হত। আমি মনে করি, পরবর্তী প্রজন্মের হাতে ব্যাটন‌ তুলে দেওয়ার এটাই সঠিক সময়। ওরাই পাকিস্তানের ক্রিকেটকে আরও উচ্চতায় নিয়ে যেতে পারবে। দেশের হয়ে প্রতিনিধিত্ব করা আমার জীবনের সবচেয়ে বড় স্বীকৃতি। এর জন্য আমি অন্তর থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ড, আমার পরিবার, বন্ধুবান্ধব এবং ফ্যানদের ধন্যবাদ জানাতে চাই। আমার পাশে থাকার জন্য কৃতজ্ঞ।' 

ইমাদ ওয়াসিমের মতো আগেও অবসর নিয়েছিলেন আমির। ২০২১ সালে ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেন তারকা পেসার। কিন্তু বছরের শুরুতে অবসর ভেঙে আবার ক্রিকেটে ফেরেন। এবছর টি-২০ বিশ্বকাপও খেলেন। আমিরের ক্রিকেটজীবন বিতর্কে ভরা। স্পট ফিক্সিংয়ের অভিযোগে ২০১০ থেকে ২০১৫, পাঁচ বছর নির্বাসিত ছিলেন। তারপর আবার বাইশ গজে ফেরেন। পাকিস্তানের হয়ে ৩৬টি টেস্ট, ৬১টি একদিনের আন্তর্জাতিক এবং ৬২টি টি-২০ ম্যাচ খেলেন। লাল বলের ক্রিকেটে তাঁর উইকেট সংখ্যা ১১৯। একদিনের ক্রিকেটে ৮১ উইকেট নেন। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে তাঁর সংগ্রহ ৭১ উইকেট। মোট ১৫৯ ম্যাচে ২৭১ উইকেট তাঁর ঝুলিতে। দেশের জার্সিতে শেষবার টি-২০ বিশ্বকাপ খেলেন। চার ম্যাচে ৭ উইকেট নেন। এবার চিরতরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তান ক্রিকেটের এই বিতর্কিত চরিত্র। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া