বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | পন্থের ফ্যান, ভারতের ডাল-রুটি খেতে ভালবাসেন অস্ট্রেলিয়ান‌ কিংবদন্তির কন্যা

Sampurna Chakraborty | ১৪ ডিসেম্বর ২০২৪ ১৮ : ০৯Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ব্রিসবেনের সকালটা ক্রিকেটের জন্য সুখবর বয়ে আনেনি। গাব্বায় প্রথমদিন ভারী বৃষ্টির জন্য খুব অল্প সময় খেলা হয়। মাত্র ১৩.২ ওভার খেলা চালানো সম্ভব হয়। তারপরই বৃষ্টি শুরু। ছাতা নিয়ে, রেনকোট পরে বিয়ারের গ্লাসে চুমুক দিতে দিতে মাঠের ধারে বৃষ্টি থামার অপেক্ষা করে ক্রিকেটভক্তরা। প্লেয়াররা ড্রেসিংরুম ঢুকে পড়ে। তারই মাঝে গাব্বার করিডোরে ঘোরাঘুরি করতে দেখা যায় ম্যাথিউ হেডেনের মেয়েকে। বৃষ্টি তাঁর মেজাজ বিগড়ে দিতে পারেনি। বরং, অধীর আগ্রহে আবার খেলা শুরু হওয়ার অপেক্ষায় ছিলেন হেডেন‌ কন্যা গ্রেস। 

বরাবর তাঁর বাবা ভারতের ত্রাস ছিলেন। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে নজরকাড়া সাফল্য হেডেনের। একাধিকবার ভারত সফরে এলেও পরিবার নিয়ে খুব একটা আসেননি। কিন্তু সবসময় এক টুকরো ভারত নিজের সঙ্গে করে নিয়ে গিয়েছেন অস্ট্রেলিয়ায়। সেই থেকেই ভারতের প্রতি আগ্রহ জন্মায় হেডেন‌ কন্যার। জানালেন, ভারতীয় খাবার, মশলা তাঁর খুবই পছন্দ। গ্রেস বলেন, 'আমি ছোটবেলায় ভারত সম্বন্ধে আমার বাবার থেকে অনেক কিছু শুনেছি। সেই থেকে ভারতের প্রতি একটা ভালবাসা তৈরি হয়। বাবা এখনও ওখান থেকে বাড়িতে মশলা নিয়ে আসে। তাই আমি সবসময় ভারতীয় খাবার খেতে পছন্দ করি। আমি রুটি এবং ডাল কারি খেতে ভালবাসি। আমি ভারতের রুটির ভক্ত। বাবা সমসময় এক টুকরো ভারত আমাদের বাড়িতে নিয়ে আসত। সবাই আমাকে জিজ্ঞেস করত, ভারতের মশলাদার খাবার খেতে আমার অসুবিধা হয় কিনা? আমি বলতাম, না, আমি ভারতীয় খাবার খেতে ভালবাসি।' 

ছোটবেলায় হেডেনের সঙ্গে খুব বেশি দেশ, বিদেশে ঘোড়ার সুযোগ হয়নি তাঁর। কিন্তু এখন অস্ট্রেলিয়ান তারকা ধারাভাষ্য দেওয়ার সময় মাঝেমধ্যে পরিবার নিয়ে যান। আর নিজের দেশে খেলা হলে তো কথাই নেই। মিস করেন না গ্রেস। সেই সূত্রে ক্রিকেটের প্রতিও তাঁর ভালবাসা জন্মেছে। টিভিতে দেখার পাশাপাশি মাঠে বসেও প্রচুর খেলা দেখেছেন। ঋষভ পন্থের বড় ফ্যান হেডেন‌ কন্যা। ভারতীয় দলে পছন্দের ক্রিকেটারের নাম বলতে হাফ মিনিটও সময় নেয়নি গ্রেস। মর্মান্তিক দুর্ঘটনা থেকে আবার ক্রিকেটে ফেরার কাহিনি তাঁকে অনুপ্রেরণা জোগায়। গ্রেস বলেন, 'আমার মনে হয় ওর প্রত্যাবর্তনের কাহিনি অনবদ্য। সম্প্রতি আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি প্লেয়ার হয়। সবার গাড়ি দুর্ঘটনার কথা মনে আছে। সেই জায়গা থেকে কামব্যাক করে আবার নিজের জায়গা ফিরে পাওয়ার কৃতিত্ব ওকে দিতেই হবে। কঠোর পরিশ্রম, সংকল্পের জোরে ও এই অসাধ্য সাধন করতে পেরেছে। আমি অস্ট্রেলিয়ান, তবে ওকে নিয়ে গর্বিত। একজন প্লেয়ার এবং মানুষ হিসেবে ও খুব শক্তিশালী। ও বাকিদের অনুপ্রেরণা দিতে পারে।' অস্ট্রেলিয়ার ক্রিকেট ভক্তদের কাছে ঋষভ পন্থ পছন্দের। বর্তমানে সিরিজ ১-১ অবস্থায়। হেডেন কন্যা মনে করছেন, অস্ট্রেলিয়া বাকি তিন টেস্ট জিতে ৪-১ এ সিরিজ পকেটে পুরবে। তবে তার জন্য খেলা হতে হবে। গাব্বায় তৃতীয় টেস্টের ওপেনিং ডে ক্রিকেটার থেকে ক্রিকেট ভক্তদের চূড়ান্ত হতাশ করে। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া