শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১৪ ডিসেম্বর ২০২৪ ১৭ : ৪২Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: বৃষ্টিতে ভেস্তে গেল প্রথম দিনের খেলা। শনিবার থেকে শুরু হয়েছে বর্ডার গাভাসকার ট্রফির তৃতীয় টেস্ট। টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু ১৩ ওভার হতে না হতেই শুরু হয় বৃষ্টি। যা পরবর্তীতে আর থামেনি। ফলে খেলা আর শুরু করা যায়নি।
বৃষ্টিতে খেলা বন্ধের সময় ১৩.২ ওভারে অস্ট্রেলিয়ার রান ছিল বিনা উইকেটে ২৮। উইকেটে ছিলেন দুই ওপেনার ন্যাথান ম্যাকসুইনি (৪) ও উসমান খোওয়াজা (১৯)। এরপরই নামে বৃষ্টি। মধ্যাহ্নভোজের পর খেলাই শুরু করা যায়নি। বৃষ্টির জন্য নিয়ে নেওয়া হয় চা পানের বিরতি। কিন্তু তারপরেও বৃষ্টি না থামায় শেষ হয়ে যায় প্রথম দিনের খেলা। বৃষ্টিতে প্রথম দিনের খেলা নষ্ট হওয়ায় বাকি চার দিন ৯৮ ওভার করে খেলা হবে বলে জানানো হয়েছে। আর খেলা শুরু হবে আধ ঘণ্টা আগে অর্থাৎ ভারতীয় সময় ভোর ৫.২০ মিনিটে।
এটা ঘটনা, ব্রিসবেনে শনিবার ৮৮ শতাংশ বৃষ্টির সম্ভাবনা ছিল। আর সেটাই হল। মাত্র ১৩ ওভারের বেশি খেলাই হল না। আকুওয়েদারের মতে, টেস্টের আগামী চার দিনও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। টেস্টের দ্বিতীয় দিন সকালেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তৃতীয় ও পঞ্চম দিন বৃষ্টি না হওয়ার সম্ভাবনা। আর হলেও হালকা। আর চতুর্থ দিন দুপুরে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বর্ডার গাভাসকার ট্রফির প্রথম দুই টেস্টে বৃষ্টি ব্যাঘাত ঘটায়নি। কিন্তু তৃতীয় টেস্টে ঘটাল।
এদিকে, তৃতীয় টেস্টে ভারতীয় দলে হয়েছে দুটি বদল। এডিলেডে রবিচন্দ্রন অশ্বিনকে গোলাপি বলের টেস্টে খেলালেও ব্রিসবেনে দলের বাইরে তিনি। নেওয়া হয়নি হর্ষিত রানাকেও। সেই জায়গায় ভারতীয় দলে সুযোগ পেলেন রবীন্দ্র জাদেজা এবং আকাশ দীপ।
এডিলেডে বল হাতে বড় একটা সফল হননি অশ্বিন। তাই প্রথম একাদশে ফেরানো হল জাদেজাকে। জাড্ডু ফেরায় ভারতের লোয়ার অর্ডার কিছুটা শক্তিশালী হল। তিন টেস্টে তিন স্পিনারকে খেলাল ভারত। পারথে ওয়াশিংটন সুন্দর, এডিলেডে অশ্বিনের পর গাব্বায় জাড্ডু।
বাংলার পেসার আকাশ দীপের দলে ফেরাটা প্রত্যাশিত ছিল। কারণ হর্ষিত রানা এডিলেডে একদমই ভাল বল করতে পারেননি। ঘরের মাঠে বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজে ভাল বল করেছিলেন আকাশ দীপ। কিন্তু অস্ট্রেলিয়ায় প্রথম দুটো টেস্টে জায়গা পাননি প্রথম একাদশে। গাব্বায় পেলেন।
এই দুটো বদল ছাড়া বাকি দল একই রয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি