বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১৪ ডিসেম্বর ২০২৪ ১৭ : ০০Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: ব্রিসবেনে টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। মেঘলা আবহাওয়ায় জোরে বোলাররা সুবিধা পাবেন ভেবে এই সিদ্ধান্ত অধিনায়কের। কিন্তু মাত্র ১৩.২ খেলা হয়েছে প্রথমদিন। চলছে বৃষ্টি। আর খেলাই শুরু করা যায়নি। অস্ট্রেলিয়ার রান বিনা উইকেটে ২৮।
এদিকে রোহিতের সিদ্ধান্তের সমালোচনা করেছেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক মাইকেল ভন ও প্রাক্তন অসি ওপেনার ম্যাথু হেডেন। ভন তো একধাপ এগিয়ে বলেই দিয়েছেন, রোহিতের এই সিদ্ধান্তে মনে মনে খুশিই হয়েছে কামিন্স।
ভনের কথায়, ‘আমার মনে হয় টস হেরে কামিন্স মনে মনে খুশিই হয়েছে। কারণ কামিন্সকে সিদ্ধান্ত নিতে হয়নি। রোহিত সম্ভবত গাব্বার ইতিহাসের কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছে।’ টসের পর রোহিত নিজেও জানান, মেঘলা আবহাওয়ার জন্যই শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত। যদিও ১৩ ওভারে একটিও উইকেট ফেলতে পারেনি ভারত।
ম্যাথু হেডেনও বলেছেন, ব্যাটিং নিলেই সম্ভবত ভাল করত ভারত। তাঁর কথায়, ‘উইকেট নিয়ে বাড়তি প্রস্তুতি নেওয়া হয়েছে। গাব্বার ভয়ঙ্কর গতির কথা মাথায় রেখে। আমার মনে হয়, প্রথম দু’দিন গাব্বার উইকেট ব্যাটারদের সাহায্য করবে। তারপর উইকেট ভাঙার সম্ভাবনা।’
প্রসঙ্গত, অক্টোবরে ঘরের মাটিতে চিন্নাস্বামীতে মেঘলা আবহাওয়া ও প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা জেনেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টস জিতে শুরুতে ব্যাটিং নিয়েছিলেন রোহিত। তারপর ঘটেছিল ব্যাটিং বিপর্যয়। ম্যাচটিও হারে ভারত। সম্ভবত সেই ঘটনা মাথায় রেখেই রোহিতের এবারের সিদ্ধান্ত। কিন্তু যা পরিস্থিতি তাতে বৃষ্টির জন্য ব্রিসবেনে প্রথমদিন খেলা আর শুরু হবে কিনা সন্দেহ। কারণ ১৩ ওভারের পরেই বৃষ্টির জন্য বন্ধ হয়ে যায় খেলা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি