রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Breaking: বিয়ের পর ফের পর্দায় শ্রীপর্ণা রায়, নায়িকা হয়ে ফিরছেন কোন ধারাবাহিকে?

নিজস্ব সংবাদদাতা | ১৩ ডিসেম্বর ২০২৪ ০৪ : ৩৬Soma Majumder

নিজস্ব প্রতিনিধি: বাংলা ছোটপর্দায় পরিচিত মুখ শ্রীপর্ণা রায়। অভিনেত্রীর ঝুলিতে রয়েছে একের পর হিট ধারাবাহিক, বড় পর্দার কাজও। তবে বিয়ের পর কিছুটা বিরতি নিয়েছিলেন শ্রীপর্ণা। দাম্পত্য জীবন গুছিয়ে নিতে খানিক সময় নিয়েছিলেন। তবে অবশেষে কাজে ফেরার সুখবর দিলেন অভিনেত্রী। অ্যাক্রপলিস এন্টারটেইনমেন্টের নতুন ধারাবাহিকে ফেরার কথা চলছে বলে জানালেন তিনি। 

পরিবারের সঙ্গে সময় কাটাতে খুবই পছন্দ করেন শ্রীপর্ণা। তাই বিয়ের পর এক বছর দুই পরিবারকে নিয়ে কীভাবে সময় কেটে গেছে, বুঝতেই পারেননি তিনি। দুই বাড়ির দায়িত্ব হাসিমুখে সামলেছেন অভিনেত্রী। এই কয়েকদিনে কাজের প্রস্তাব এলেও সকলকে বিরতি নেওয়ার কথা জানিয়েছিলেন শ্রীপর্ণা। তবে এবার পাকাপাকিভাবে ফ্লোরে ফিরছেন বলেই আজকাল ডট ইনকে জানিয়েছেন তিনি। 

শ্রীপর্ণার কথায়, কাজের পেছনে কখনই দৌড়াননি তিনি। তবে এই ১২ বছরে পরপর কাজ পাওয়ার ক্ষেত্রে নিজেকে ‘লাকি’ মনে করেন অভিনেত্রী। ইন্ডাস্ট্রি এবং দর্শকদের কাছ থেকে পাওয়া ভালবাসাই প্রাপ্তি। তাই এই কয়েক মাসে কাজে বিরতি রেখে চুটিয়ে সংসার করলেও মাঝেমধ্যে যে মন খারাপও হয়েছে তাঁর। 

অভিনেত্রীর আরও সংযোজন, “আমি যখন যেটা করি মন দিয়ে করি, যে দায়িত্ব নিই সেটা পূরণ করি। তাই বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্টের সঙ্গে কথাবার্তা চলছে, খুব শীঘ্রই ফিরছি।” তবে কাজে ফিরলেও যাতে পরিবারকে সময় দিতে পারেন, আগামী দিনে তেমন চরিত্রেই অভিনয় করবেন শ্রীপর্ণা।

স্টার জলসার 'গাঁটছড়া' ধারাবাহিকের শেষবার দেখা যায় শ্রীপর্ণাকে। এরপর বেশ কিছু সময় ধরে অভিনয় জগৎ থেকে দূরে রয়েছেন তিনি। বিয়ে করলে ডাক্তারকেই বিয়ে করবেন, এমনটাই একবার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন অভিনেত্রী। আর ঠিক তেমনটাই করেছেন তিনি। চিকিৎসক শুভদীপ ভট্টাচার্যের সঙ্গে কিছুদিনের প্রেমপর্বের পর অবশেষে গত ডিসেম্বরে জীবনের নতুন অধ্যায় শুরু করেন শ্রীপর্ণা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া