বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | মায়ের হাতে ট্রফি তুলে দিলেন গুকেশ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও, মন ছুঁলেন নেটিজেনদের

Sampurna Chakraborty | ১৩ ডিসেম্বর ২০২৪ ০৩ : ৫৯Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ জেতার ২৪ ঘণ্টার মধ্যেই আবার ইন্টারনেটের দখল নিলেন ডি গুকেশ। দেশের কনিষ্ঠতম বিশ্বচ্যাম্পিয়ন ট্রফি পেয়েই তুলে দিলেন মা, বাবার হাতে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ফিডের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে গুকেশের ট্রফি নেওয়া এবং সেটা সঙ্গে সঙ্গে নিজের মা, বাবার হাতে তুলে দেওয়ার ভিডিও পোস্ট হয়েছে। যা মন ছুঁয়ে গিয়েছে নেটিজেনদের। গুকেশ ট্রফি নেওয়ার সময় করতালিতে ফেটে পড়ে অডিটোরিয়াম। স্টেজ থেকে নেমে দর্শক আসনে বসেই পেছনে নিজের ট্রফি পাস করে দেন। ট্রফি স্পর্শ করেই তাতে চুম্বন করেন গুকেশের মা। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। 

আগের দিন চ্যাম্পিয়ন হওয়ার পর সর্বকনিষ্ঠ বিশ্বচ্যাম্পিয়ন জানান, এটাই তাঁর জীবনের সেরা মুহূর্ত। গুকেশের ১৪তম গেম জেতা নিয়ে বিতর্কের ঝড় বইছে। চলছে সমালোচনাও। তবে তাতে কর্ণপাত করতে চান না বিশ্বনাথন আনন্দের উত্তরসূরি। জানান, বড় ম্যাচ শুধুমাত্র বোর্ডের খেলার ওপর নির্ভর করে না। চারিত্রিক দৃঢ়তা বড় ফ্যাক্টর। যা তাঁর যথেষ্ট পরিমাণে রয়েছে। প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন এবং ভ্লাদিমির ক্রামনিক বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলার মান নিয়ে খুশি নন। কার্লসেন জানান, খেলা দেখে মনে হচ্ছিল, ওপেন টুর্নামেন্টের দ্বিতীয় বা তৃতীয় রাউন্ডের খেলা চলছে। কার্লসেনের মন্তব্যে কি আহত হয়েছেন তরুণ দাবাড়ু?

এই প্রসঙ্গে গুকেশ বলেন, 'সেরকম নয়। হয়তো কয়েকটা গেমের মান তেমন ভাল ছিল না। তবে আমার মনে হয় বিশ্ব চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো শুধুমাত্র কেমন খেললাম তার ওপর নির্ভর করে না। মানসিক দৃঢ়তারও পরীক্ষা হয়। আমার মনে হয় সেটা আমি ভালভাবেই প্রমাণ করেছি। খেলা অবশ্য খুব উচ্চমানের ছিল না, যা আমি চেয়েছিলাম। কারণ এটা আমার কাছে নতুন অভিজ্ঞতা। ওয়ার্কলোড আলাদা ছিল, চাপ আলাদা ছিল। বুঝতে পারছি মাঝে বেশ কয়েকবার আমি পথ হারাই। তবে আসল সময় আমি সঠিক চাল চালতে পেরেছি। তাই আমি খুশি।' ছাত্রকে সমালোচনায় কর্ণপাত না করার পরামর্শ দেন বিশ্বনাথন আনন্দ। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া