বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | হাইব্রিড মডেলে রাজি দুই দেশের বোর্ড, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট কাটার মুখে?

Sampurna Chakraborty | ১৩ ডিসেম্বর ২০২৪ ০৩ : ০২Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: অবশেষে আশার আলো দেখতে পাচ্ছে আইসিসি। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট কাটার মুখে। বেশ কয়েক মাসের বাগবিতণ্ডার পর অবশেষে আসন্ন হাই-প্রোফাইল টুর্নামেন্ট নিয়ে একটি স্বচ্ছ ছবি পাওয়া গেল। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল হাইব্রিড মডেলে সম্মতি দিয়ে দিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো পাকিস্তান এবং দুবাইয়ে অনুষ্ঠিত হবে। ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তানে দল পাঠাতে রাজি না হওয়ার পর একটা দীর্ঘ সময় হাইব্রিড মডেলে সায় দেয়নি পিসিবি। কিন্তু শেষপর্যন্ত আইসিসির তৈরি মডেলে রাজি হয় পিসিবি এবং বিসিসিআই। 

হাইব্রিড মডেল অনুযায়ী, পাকিস্তানের বিভিন্ন শহরে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলা হবে। শুধুমাত্র ভারতের ম্যাচগুলো দুবাইয়ে হবে। টিম ইন্ডিয়া সেমিফাইনাল এবং ফাইনালে উঠলে, দুটো ম্যাচই দুবাইয়ে হবে। কিন্তু নকআউট পর্বের আগে ভারত বিদায় নিলে, পাকিস্তানে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল এবং ফাইনাল। ভারতের ম্যাচ আয়োজন করতে না পারার জন্য কোনও ক্ষতিপূরণ পাবে না পিসিবি। তার বদলে, ২০২৭ সালের পর মেয়েদের একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আগে পিসিবি কর্তারা জানিয়েছিলেন, ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে না গেলে, ২০২৬ টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাবে না পাকিস্তান। ভারত এবং শ্রীলঙ্কার যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজন করার কথা। এই বিষয়ে সরাসরি এখনও কিছু জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, আলোচনার মাধ্যমে একটা মধ্যস্থতায় এসেছে দুই দেশের বোর্ড। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া