বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | কেমন হতে পারে গাব্বায় ভারতের সম্ভাব্য একাদশ? দলে দুটো পরিবর্তনের ইঙ্গিত

Sampurna Chakraborty | ১৩ ডিসেম্বর ২০২৪ ০২ : ২৯Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট ২৯৫ রানের বিরাট ব্যবধানে জেতে ভারত। দ্বিতীয় টেস্টে বড় সেটব্যাক। রোহিতদের ১০ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। বর্তমানে সিরিজ ১-১। ব্রিসবেনে যে দল জিতবে, তাঁদেরই সিরিজ জেতার সম্ভাবনা বাড়বে। তাই গাব্বায় জেতার জন্য মরিয়া থাকবে দুই দলই। গোলাপী বলের টেস্টে দলে ফেরেন রোহিত শর্মা। দ্বিতীয় সন্তানের জন্মের জন্য পারথে খেলতে পারেননি ভারতের নেতা। তবে দলে ফিরলেও রানে ফেরেননি। দুই ইনিংসে ৩ এবং ৬ রান করেন। এবার চ্যালেঞ্জের মুখে ভারতীয় দলের দুই তারকা ক্রিকেটার রোহিত এবং বিরাট। বোলিং বিভাগে ভরসা যশপ্রীত বুমরা। ছন্দে আছেন তারকা পেসার। চলতি সিরিজে তাঁর ধারেকাছে নেই কেউ। তবে অন্য প্রান্ত থেকে আরও একটু সাপোর্ট দরকার বুমরার। কিন্তু তার থেকেও বড় বিষয় হল, রোহিত এবং কোহলির রানে ফেরা। 

ভারতের সবচেয়ে বড় চিন্তা প্রথম ইনিংসের ব্যাটিং। গত এক বছরে হোম এবং অ্যাওয়ে মিলিয়ে ছ'বার ১৫০ রানের নীচে অলআউট হয় টিম ইন্ডিয়া। রোহিত এবং কোহলির প্রথম ইনিংসে গড় ভাল না। যথাক্রমে ৬.৮৮ এবং ১০। প্রথম টেস্টে শতরান কোহলির ওপর থেকে চাপ কিছুটা কমিয়েছে। তবে রোহিতকে নিজেকে প্রমাণ করতে হবে। ভারত অধিনায়কের ব্যাটিং পজিশন নিয়ে প্রচুর চর্চা হলেও, মিডল অর্ডারেই তাঁর নামার সম্ভাবনা প্রবল। ওপেন করবেন যশস্বী জয়েসওয়াল এবং কেএল রাহুল জুটি। তিন এবং চারে শুভমন গিল ও বিরাট কোহলি। অ্যাডিলেডে ছয় নম্বরে নেমেছিলেন রোহিত। তবে ব্রিসবেনে ঋষভ পন্থের আগে পাঁচে নামতে পারেন ভারত অধিনায়ক। দ্বিতীয় টেস্টে ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে রবিচন্দ্রন অশ্বিনকে খেলানো হয়। তবে গাব্বায় আবার দলে ফিরতে পারেন সুন্দর। গাব্বার উইকেটে পেস এবং বাউন্স বেশি। যার ফলে সমস্যায় পড়ে ব্যাটাররা। সেই কারণেই ব্যাটিং গভীরতা বাড়াতে চাইছে টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট। পেস বোলিংয়েও একটি পরিবর্তন হতে পারে। হর্ষিত রানার জায়গায় দলে ফিরতে পারেন আকাশ দীপ। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া