বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৩ ডিসেম্বর ২০২৪ ০১ : ২০Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: আরও একটি মাইলস্টোন ছোঁয়ার হাতছানি বিরাট কোহলির সামনে। অস্ট্রেলিয়ার মাটিতে আরও একটি রেকর্ডের দোরগোড়ায় দাঁড়িয়ে তারকা ক্রিকেটার। আর মাত্র ২৫ রান করলেই ডন ব্র্যাডম্যানের দেশে ১৫০০ টেস্ট রান সম্পূর্ণ করে ফেলবেন কোহলি। শচীন তেন্ডুলকরের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে এই নজির গড়বেন বিরাট। বর্তমানে অস্ট্রেলিয়ায় কোহলির রান ১৪৭৫। দেড় হাজার রানের থেকে আর মাত্র কয়েকটা রান দূরে। সর্বোচ্চ রান মাস্টার ব্লাস্টারের। তাঁর রান ১৮০৯। শচীনকে টপকাতে আরও ৩৩৪ রান করতে হবে কোহলিকে। এই মুহূর্তে যা কঠিন। অস্ট্রেলিয়ায় সাতটি শতরান রয়েছে বিরাটের। তাঁর আগে আছেন জ্যাক হবস। তাঁর শতরানের সংখ্যা ৯। অস্ট্রেলিয়ায় কোহলির গড় ৫২.৬৭। সর্বোচ্চ রান ১৬৯।
গাব্বায় তৃতীয় টেস্টে কোহলি এবং রোহিতের জন্য বড় চ্যালেঞ্জ। চলতি মরশুমে প্রথম ইনিংসে গড় ভাল না বিরাটের। তবে পারথে দ্বিতীয় ইনিংসের শতরান তাঁকে কিছুটা হলেও চাপমুক্ত করেছে। কিন্তু নিজের হারিয়ে যাওয়া মনোবল ফিরে পেতে রোহিতকে বড় রান করতেই হবে। ব্রিসবেন টেস্ট বর্ডার-গাভাসকর ট্রফির ভাগ্য গড়ে দিতে পারে। একই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ছাড়পত্র সংগ্রহের জন্য গুরুত্বপূর্ণ। ২০২২ জুলাইয়ের পর ব্যাক টু ব্যাক টেস্ট হারেনি ভারতীয় দল। এবারও সেটা এড়াতে চাইবে।
অস্ট্রেলিয়ার ব্যাটিং দুর্বলতা কাজে লাগাতে চাইবে ভারত। ট্রাভিস হেড পারফর্ম করতে না পারলে, অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে ধস নামতে পারে। ভারতের চিন্তা নিজেদের প্রথম ইনিংসের ব্যাটিং। গত এক বছরে হোম অ্যাওয়ে মিলিয়ে ছ'বার ১৫০ রানের নীচে আউট হয় টিম ইন্ডিয়া। ব্রিসবেন টেস্টের রেজাল্ট সিরিজের জন্য গুরুত্বপূর্ণ হবে। গাব্বার পিচ ব্যাটারদের জন্য চ্যালেঞ্জিং। উইকেটে পেস এবং বাউন্স বেশি। পরিবেশ এবং পরিস্থিতির সঙ্গে দুটো দল কীভাবে মানিয়ে নেয়, সেটাই দেখার। দুই অধিনায়ক রোহিত শর্মা এবং প্যাট কামিন্সের অগ্নিপরীক্ষা। দুই নেতার দল পরিচালনার ওপরও অনেকটাই নির্ভর করবে গাব্বার ভাগ্য।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি