রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Soma Majumdar | Editor: শ্যামশ্রী সাহা ১৩ ডিসেম্বর ২০২৪ ০০ : ৪১Soma Majumder
নিজস্ব সংবাদদাতা, মুম্বই: একদিকে মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে 'পুষ্পা ২'। ৮ দিনে বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ১০১২.৭ কোটি। আর এই বিশাল সাফল্যের মাঝেই শুক্রবার সকালে গ্রেফতার হন ছবির নায়ক আল্লু অর্জুন। যদিও বিকেল গড়াতেই হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পান দক্ষিণী তারকা। আর আল্লুর গ্রেপ্তারিতে সুর চড়ালেন অভিনেতা বরুণ ধাওয়ান।
নিজের ছবি ‘বেবি জন’-র প্রচারে রাজস্থানে গিয়েছিলেন বরুণ। সেখানেই গ্রেপ্তারির প্রসঙ্গে আল্লুর পাশে দাঁড়ানোর বার্তা দেন ‘অক্টোবর’র অভিনেতা। তাঁর কথায়, “সবকিছুই শুধু অভিনেতার দোষ হতে পারে না। যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত বেদনাদায়ক। আমার সমবেদনা অবশ্যই রয়েছে। কিন্তু নিরাপত্তার দায়িত্ব কিন্তু অভিনেতার থাকে না। শুধুই অভিনেতার দোষ হতে পারে না।” যদিও আল্লুর গ্রেফতারি নিয়ে এদিন চুপ ছিলেন দক্ষিণী তারকারা। পরে অবশ্য গোটা ঘটনায় প্রতিক্রিয়া জানান 'পুষ্পা ২'র অভিনেত্রী রশ্মিকা মন্দানা।
গত ৪ ডিসেম্বর 'পুষ্পা ২'-র প্রিমিয়ারে হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে বিপুল ভিড় হয়েছিল। উপস্থিত ছিলেন খোদ ছবির নায়ক আল্লু। তারকাকে দেখার জন্য হুড়োহুড়ি কাণ্ড বেঁধে যায়। ওই প্রিমিয়ারে ছেলেকে নিয়ে এসেছিলেন ৩৯ বছর বয়সি রেবতী। ভিড়ে পদপিষ্টে হয়ে মৃত্যু হয় তাঁর। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় তাঁর আট বছরের ছেলেকে।
ঘটনাস্থলে উপযুক্ত নিরাপত্তার গাফিলতির অভিযোগ তোলেন মৃতার পরিবার। সংশ্লিষ্ট প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ, আল্লু এবং তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা টিমের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়। সেই মামলার ভিত্তিতেই এদিন অভিনেতাকে গ্রেফতার করা হয়েছিল।
মর্মান্তিক মৃত্যুর খবর পেয়েই মহিলা অনুরাগীর পরিবারকে ২৫ লক্ষ টাকা অর্থ সাহায্য করেছিলেন অভিনেতা। শুধু তাই নয়, মৃত মহিলার আহত ছেলের চিকিৎসার দায়ভার নেন দক্ষিণী সুপারস্টার।কিন্তু তাতেও শেষ রক্ষা হল না। এদিন আল্লুকে গ্রেফতার করে পুলিশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি