বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৩ ডিসেম্বর ২০২৪ ০০ : ১৩Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কের দৌড়ে হয়তো আরও একধাপ এগিয়ে গেলেন অজিঙ্ক রাহানে। তাঁর ব্যাটিং দেখে উচ্ছ্বসিত হবে নাইট ম্যানেজমেন্ট। রাহানের বিধ্বংসী ইনিংসে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনালে মুম্বই। শুক্রবার বেঙ্গালুরুতে বারোদার বিরুদ্ধে ৫৬ বলে ঝোড়ো ৯৮ রান করেন অভিজ্ঞ তারকা। প্রতিনিয়ত নিজেকে নতুন করে চেনাচ্ছেন মুম্বইয়ের ক্রিকেটার। বারোদার ১৫৯ রান তাড়া করতে নেমে ১৬ বল বাকি থাকতেই জিতে যায় মুম্বই। দারুণ ফর্মে আছেন রাহানে। টুর্নামেন্টে এটা তাঁর পঞ্চম অর্ধশতরান। কিন্তু আরও একবার অল্পের জন্য শতরান হাতছাড়া করেন। মাত্র দু'রান দূরে থামেন রাহানে। ১৭তম ওভারের শেষ বলে ৯৮ রানে আউট হন। চিন্নাস্বামী স্টেডিয়াম দেখে রাহানে শো। বিধ্বংসী মেজাজে ব্যাট করেন তিনি। বারোদার কোনও বোলারকেই রেয়াত করেননি। মারকুটে ইনিংসে রয়েছে ৫টি ছয়, ১১টি চার। স্ট্রাইক রেট ১৭৫।
এখনও পর্যন্ত সৈয়দ মুস্তাক আলি ট্রফির আট ম্যাচে রাহানের রান ৯৮, ৮৪, ৯৫, ২২, ৬৮, ৫২ এবং ১৩। একটি ম্যাচে ব্যাট করেননি। মোট ৩৬৬ রান। চলতি টুর্নামেন্টে সর্বোচ্চ রান মুম্বইয়ের ক্রিকেটারের। তাঁর এই ম্যাচ জেতানো ইনিংসের কথা নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কেকেআর। তাঁর ছবির ক্যাপশনে লেখা হয়, 'অজিঙ্ক রাহানের রুটিন, খাওয়া, ঘুমোনো, বড় রান করা, আবার রিপিট।' নাইটদের অন্য একটি পোস্টে লেখা হয়েছে, 'কিছু ৯০ শতরানের সমতুল্য।' বোঝাই যাচ্ছে, রাহানের এই ফর্ম দেখে উল্লসিত তাঁরা।
আইপিএলের মেগা নিলামে প্রথমে অবিক্রিত ছিলেন রাহানে। তারপর বেস প্রাইজ দেড় কোটিতেই তাঁকে কেনে কেকেআর। অনেকেই হয়তো তখন প্রশ্ন তুলেছিল। যাবতীয় প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন অভিজ্ঞ তারকা। এমন ফার্মের ভিত্তিতে নেতৃত্বের দৌড়ে প্রবলভাবে ঢুকে পড়েছেন রাহানে। আগামী আইএসএলে কেকেআরের অধিনায়ক হিসেবে ভাসছে ভেঙ্কটেশ আইয়ারের নাম। তাঁকে বিশাল অঙ্কে নেওয়ায় তাঁকেই নাইটদের নেতা হিসেবে ভাবা হচ্ছে। কিন্তু শেষপর্যন্ত বাজিমাত করতে পারেন রাহানে। তাঁর নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে। আইপিএলে রাজস্থান রয়্যালসের অধিনায়ক ছিলেন তিনি। রাহানের নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাসকর সিরিজ জেতে টিম ইন্ডিয়া। সুতরাং, সবাইকে টেক্কা দিয়ে শেষপর্যন্ত অধিনায়কের দৌড়ে এগিয়ে গেলে অবাক হওয়ার থাকবে না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি