রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Soma Majumdar | Editor: শ্যামশ্রী সাহা ১৩ ডিসেম্বর ২০২৪ ২৩ : ৪২Soma Majumder
নিজস্ব সংবাদ সংস্থা, মুম্বই: শুক্রবার সকাল থেকেই বিনোদন দুনিয়ায় বড় খবর। ‘পুষ্পা ২’র প্রিমিয়ারে মহিলার মৃত্যুর ঘটনায় গ্রেফতার হন অভিনেতা আল্লু অর্জুন। কয়েক ঘণ্টার মধ্যেই অন্তবর্তী জামিন পেলেন নায়ক। ৫০ হাজার টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট।
একদিকে মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে 'পুষ্পা ২'। ৮ দিনে বিশ্বব্যাপী ছবিটি মোট আয় দাঁড়িয়েছে ১০১২.৭ কোটি। আর এই বিশাল সাফল্যের মাঝেই শুক্রবার সকালে আল্লু অর্জুনের বাড়িতে পৌঁছয় পুলিশ। বাড়ি থেকেই গ্রেফতার হন তেলুগু অভিনেতা।
এদিন প্রথমে সংশ্লিষ্ট মামলাটিতে জামিন পাননি বর্তমানে দক্ষিণ ভারতে সবচেয়ে চর্চিত অভিনেতা। নামপল্লী আদালতে পেশ করা হলে আল্লুকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়। এরপরই গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে এফআইআর খারিজের আবেদন নিয়ে তড়িঘড়ি হাইকোর্টের দ্বারস্থ হন অভিনেতা। অবশেষে তেলেঙ্গানা হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পেলেন তিনি।
প্রসঙ্গত, গত ৪ ডিসেম্বর 'পুষ্পা ২'-র প্রিমিয়ারে হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে বিপুল ভিড় হয়েছিল। উপস্থিত ছিলেন খোদ ছবির নায়ক আল্লু। তারকাকে দেখার আগ্রহে দর্শক থেকে অনুরাগী সকলে হুড়োহুড়ি কাণ্ড বাঁধিয়ে দেয়। ৩৯ বছর বয়সি রেবতী তাঁর ছেলেকে নিয়েও প্রিমিয়ারে এসেছিলেন। ভিড়ে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়। যার জেরে দমবন্ধ হয়ে মৃত্যু হয় রেবতী নামে ওই মহিলার। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় তাঁর আট বছরের ছেলেকে। ঘটনাটিতে গুরুতর জখম হন আহত হন বেশ কয়েকজন। ঘটনাস্থলে উপযুক্ত নিরাপত্তার গাফিলতির অভিযোগ তোলেন মৃতার পরিবার।
এরপরই সংশ্লিষ্ট প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ, আল্লু এবং তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা টিমের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়। সেই মামলার ভিত্তিতেই এদিন অভিনেতাকে গ্রেফতার করা হয়েছিল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি