বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

খেলা | অফ ফর্মে থাকলেও কেরল ম্যাচ কঠিন, আলবার্তো, শুভাশিস ফিরলেও সতর্ক থাকছেন মোলিনা

Sampurna Chakraborty | ১৩ ডিসেম্বর ২০২৪ ২৩ : ১৬Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: চলতি বছরে ঘরের মাঠে মোহনবাগানের শেষ ম্যাচে প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্স। এই মরশুমে খুব একটা ভাল ফর্মে নেই কেরলের দলটি। তবে তাতেও সতর্ক থাকছেন বাগান কোচ হোসে মোলিনা। কেরলের আক্রমণভাগের শক্তি সকলের জানা। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে হোসে মোলিনা সাফ জানালেন, 'আইএসএলে প্রত্যেকটা ম্যাচ কঠিন। কেরল ব্লাস্টার্স হয়তো সেরা ফর্মে নেই, তবে ম্যাচ কঠিন হবে। আমার লক্ষ্য তিন পয়েন্ট পাওয়া।' ওড়িশার কাছে ড্রয়ের পর টানা তিন ম্যাচে জিতে চলেছে মোহনবাগান। এই জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য সবুজ মেরুনের।

ড্রেসিংরুমের পরিবেশ ফুরফুরে, হাসি ঠাট্টার মধ্যে দিয়ে কড়া অনুশীলন করছেন দিমিরা। অতিরিক্ত আত্মবিশ্বাস কারোর মধ্যে নেই তো? বাগান কোচের বক্তব্য, 'টানা সাত ম্যাচ আমরা হারিনি। কোনও ফুটবলারের মধ্যে সেটা হতেই পারে। আমার কাজ সেটাকে আটকানো। প্রতি ম্যাচে নতুন করে লড়াই করতে হবে। একটা একটা করে ম্যাচ ধরে এগোতে হবে।' এদিনও দলের সঙ্গে অনুশীলন করলেন না মোহনবাগানের মিডফিল্ড মায়েস্ট্রো গ্রেগ স্টুয়ার্ট।

গত ম্যাচে আলবার্তো, শুভাশিসকে ছাড়াই ক্লিনশিট বজায় রেখে ম্যাচ জিতেছে বাগান। তাতে কী কোচের কাজ কঠিন হয়ে গেল প্রথম একাদশ বাছতে গিয়ে? মোলিনা জানালেন, 'আমার কাছে অনেক অপশন আছে, ফলে আমার চাপ কম। ফরোয়ার্ডরা ফর্মে আছে, আমি আমার সেরা একাদশ নামাব। আমাদের মূল লক্ষ্য ম্যাচ জেতা। সেটা যে কেউই গোল করুক না কেন। গত ম্যাচে আশিক, দীপেন্দু দুর্দান্ত খেলেছে। অনুশীলনের পর প্রথম একাদশ নিয়ে সিদ্ধান্ত নেব।' নিজের প্রাক্তন দল হলেও এখন পুরোপুরি মোহনবাগানের খেলাতেই মন দিয়েছেন সাহাল আব্দুল সামাদ। জানালেন, 'মোহনবাগান বড় ক্লাব। কেরল অবশ্যই জেতার জন্যই খেলবে। ভাল ম্যাচ হবে, আমরা আমাদের সেরাটা দিয়েই খেলব।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া