বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ইচ্ছাকৃতভাবে গুকেশের কাছে হারার অভিযোগ চীনের গ্র্যান্ডমাস্টারের বিরুদ্ধে, তদন্তের দাবি

Sampurna Chakraborty | ১৩ ডিসেম্বর ২০২৪ ২২ : ৫৬Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ডি গুকেশের বিশ্বজয়ের ২৪ ঘন্টাও কাটেনি, তার আগেই শুরু বিতর্ক। মারাত্মক অভিযোগ উঠল তাঁর প্রতিপক্ষের বিরুদ্ধে। ডিং লিরেনের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে হারের অভিযোগ তোলা হয়। বৃহস্পতিবার বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের ১৪তম, তথা শেষ রাউন্ডে সহজ ভুল করেন চীনের প্রতিপক্ষ। তার ফায়দা তুলেই সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ জেতার নজির গড়েন গুকেশ। ১৮ বছরের ভারতীয় দাবাড়ুর সাফল্যে উচ্ছ্বসিত অধিকাংশ। তারই মধ্যে গুরুতর অভিযোগ আনলেন রুশ দাবা ফেডারেশনের প্রধান অ্যান্দ্রেই ফিলাটভ। লিরেনের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে হারার অভিযোগ তোলা হল। আন্তর্জাতিক দাবা ফেডারেশনে তদন্তের দাবি করেন তিনি।

রুশ দাবা ফেডারেশনের প্রধান অ্যান্দ্রেই ফিলাটভ বলেন, 'শেষ গেমের রেজাল্ট দেখে পেশাদার দাবাড়ু এবং দাবা ভক্তরা অবাক। ফাইনাল সেগমেন্টে চীনের দাবাড়ুর আচরণ সন্দেহজনক ছিল। এর তদন্ত দরকার। যে জায়গায় ডিং লিরেন ছিলেন, সেখান থেকে হারা একজন প্রথম শ্রেণীর দাবাড়ুর জন্যও অসম্ভব। এদিনের গেমে চীনের দাবাড়ুর হার অনেকগুলো প্রশ্ন তুলে দিচ্ছে। দেখে মনে হচ্ছে, ইচ্ছাকৃতভাবে হেরেছে।' বিশ্বনাথান আনন্দের পর প্রথম ভারতীয় দাবাড়ু হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতলেন গুকেশ। তরুণ দাবাড়ুর উত্থানের পেছনে কিংবদন্তির অবদান অনস্বীকার্য। চেন্নাইয়ে আনন্দের দাবা অ্যাকাডেমিতেই হাতেখড়ি এবং বেড়ে ওঠা কনিষ্ঠতম বিশ্ব চ্যাম্পিয়নের। বিশ্ব চ্যাম্পিয়নশিপে একটা সময় পর্যন্ত গুকেশ এবং লিরেন, দু'জনের পয়েন্ট সমান ছিল। ১৪তম গেম জিতে ৭.৫ পয়েন্টে পৌঁছে যান গুকেশ। বেশিরভাগ সময় লড়াই সেয়ানে সেয়ানে চলে। ভারতীয় দাবাড়ু জয়ের আশা করেননি। তাই ইতিহাস রচনার পর আবেগতাড়িত হয়ে পড়েন গুকেশ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া