বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৩ ডিসেম্বর ২০২৪ ২১ : ২৭Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর সিরিজ নয়, আইপিএলকেই প্রাধান্য দিতে পারেন মহম্মদ সামি। যদি তাঁর ওপর সিদ্ধান্ত নির্ভর করে, তাহলে কোটিপতি লিগকেই বেছে নিতে পারেন তারকা পেসার। চোটের জন্য প্রায় এক বছর মাঠের বাইরে থাকার পর রঞ্জি ট্রফিতে কামব্যাক করেন। তারপর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ন'টি ম্যাচ খেলে ফেলেছেন। কিন্তু তিনি নিজেই মনে করছেন, লাল বলের ক্রিকেটের ধকল নেওয়ার জন্য তাঁর শরীর এখনও তৈরি নয়। বিসিসিআইয়ের একটি সূত্রের খবর অনুযায়ী, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি এবং আইপিএলের জন্য নিজেকে তৈরি রাখতে চান সামি। ১০ কোটিতে তারকা পেসারকে কেনে সানরাইজার্স হায়দরাবাদ।
বোর্ডের সূত্র বলেন, 'ওর পায়ে কখনও ফোলা কমছে, কখনও বাড়ছে। ও নিজেই বেশি ঘরোয়া ক্রিকেট খেলতে চায়। যার ফলে বাংলার হয়ে বিজয় হাজারে ট্রফিতেও খেলতে পারে। সেক্ষেত্রে তিন স্পেলে প্রতি ম্যাচে ১০ ওভার করে বল করতে পারবে। সামি কেরিয়ারের প্রায় সায়াহ্নে। অস্ট্রেলিয়ায় লম্বা স্পেলের পর হাঁটুর চোট আবার ফিরতে পারে। শক্ত মাঠে ফিল্ডিং করতে হবে। গোড়ালির চোটে আগের আইপিএলে খেলতে পারেনি। এবার ১০ কোটি দিয়ে সানরাইজার্স ওকে নিয়েছে। তাই ও যদি নিজেকে সাদা বলের ক্রিকেটের জন্য বাঁচিয়ে রাখতে চায়, তাহলে ওকে দোষ দেওয়া যায় না।'
রঞ্জির পর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও সাফল্য পান সামি। ৯ ম্যাচে ১১ উইকেট তুলে নেন। ইকোনমি রেট ৭.৮৫। শুধু বল হাতেই নয়, ব্যাট হাতেও চণ্ডীগড়ের বিরুদ্ধে বাংলাকে জিততে সাহায্য করেন। প্রি-কোয়ার্টার ফাইনালে ১৭ বলে অপরাজিত ৩২ রানের ইনিংস খেলেন। সামির অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ায় পেস বোলিংয়ের ব্যাটন থাকবে যশপ্রীত বুমরার হাতে। তাঁকে সঙ্গ দেবেন মহম্মদ সিরাজ, হর্ষিত রানা এবং আকাশ দীপ। প্রথম টেস্ট পেসারদের দাপটে জেতার পর, অ্যাডিলেডে ব্যাটারদের ব্যর্থতার ভরাডুবি। গাব্বার পিচ পেস সহায়ক। ভারতের রেজাল্ট অনেকটাই নির্ভর করবে বুমরার ওপর।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি