রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Syamasri Saha | | Editor: শ্যামশ্রী সাহা ১৩ ডিসেম্বর ২০২৪ ২১ : ২৯Soma Majumder
শ্যামশ্রী সাহা
বেলঘরিয়া থেকে টালিগঞ্জের পথটা সহজ ছিল না। বহু টানাপোড়েন, কুপ্রস্তাবের পাহাড় পেরিয়ে আজ তিনি জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক শর্মিষ্ঠা মাইতি ও রাজদীপ পাল-এর মনপতঙ্গ-র লক্ষ্মী মেয়ে। ছবি মুক্তির কিছুক্ষণ আগে বৈশাখী রায় তাঁর সফর নিয়ে অকপট। শুনলেন শ্যামশ্রী সাহা
আর কিছুক্ষণ পরেই ‘মনপতঙ্গ’র মুক্তি। কী মনে হচ্ছে?
আমার প্রথম ছবি। ফিঙ্গার ক্রস করে আছি। দেখা যাক কী হয়। অঞ্জনদা, শর্মিষ্টাদি আর রাজদীপদা আমাকে ভরসা করেছেন। এটাই আমার প্রাপ্তি। বাকিটা দর্শক বলবেন।
প্রথম ছবিতেই খোলামেলা দৃশ্য, আপনি তো বেশ সাহসী?
বাবা-মা তো তাই বলেন। আমাকে বলা হয়েছিল এই দৃশ্যগুলোর কথা। আর আমি মনে করি, অভিনয়টা পুরো শরীর দিয়েই করতে হয়। তাই শরীর খোলা থাকলে সমস্যা কোথায়? অভিনয় করার সময় কখনও বোল্ড সিন নিয়ে ভাবিনি। একটা কথাই মাথায় ছিল, চরিত্রটাতে এই ধরনের দৃশ্যের প্রয়োজন আছে।
কোনও দ্বিধা ছিল না?
প্রথমে যখন অফারটা পাই তখন ভয় ছিল শুধু কাছের মানুষদের নিয়ে। ওঁরা দেখলে কী ভাববেন। সিলেক্ট হওয়ার পর বাবা-মার সঙ্গে আলোচনা করি দৃশ্যগুলো নিয়ে। ভাবতেই পারিনি ওঁরা রাজি হয়ে যাবেন। কাজটা করতে উৎসাহ দেবেন।
ট্রেলারের পর কোনও ট্রোলিংও হয়নি?
আমাকে তো এখনও কেউ জানেও না। তবে ট্রেলারের পর ভাল খারাপ সব ধরনের মন্তব্য এসেছে। কেউ বলেছেন "এই দ্যাখ বাংলা ছবিতে কী সব হচ্ছে। রগরগে সিন চলছে।" সেই কমেন্টের উত্তরে আমাকে সাপোর্ট করেও অনেক কথা হয়েছে। সবাই তো সমান নয়।
আপনি কোনও উত্তর দিয়েছেন?
না। এই ধরনের কমেন্ট আসবে জানতাম। তাই নিজেকে তৈরি রেখেছি। লড়াই করতে হবে জানতাম।
প্রথমে এত খোলামেলা দৃশ্যে কাজ করতে অসুবিধা হত?
রিহার্সালের সময় সবটাই বেশ কঠিন ছিল। বারবার ওই দৃশ্যগুলো রিহার্স করতে হত। তার জন্য অনেক বই পড়তে হয়েছে, ভিডিও দেখতে হয়েছে।
জয় সেনগুপ্তর সঙ্গে দৃশ্যগুলো?
জয়দা খুব ভাল সহ-অভিনেতা। গভীর চুম্বনের একটা দৃশ্য ছিল। খুব সহজেই সিনটা হয়ে গিয়েছিল। কোনও অস্বস্তি হয়নি। ওঁর থেকে কন্টিনিউয়িটি মেনটেইন করা শিখেছি।
অফারটা কীভাবে পেলেন?
লকডাউনের ঠিক আগেই এই ছবির জন্য আমাকে অডিশনে ডাকা হয়। দু’বার অডিশন দিয়েছিলাম। তারপর তো লকডাউন হয়ে যায়। ২০২১ এর শেষের দিকে আবার ডাক পাই। তখন অনেকবার অডিশন দিয়েছি। তারপর সিলেক্ট হই।
অডিশনে সাহসী দৃশ্যের রিহার্সালও তো বারবার করতে হয়েছে?
প্রথমত, প্রত্যেকদিন ডাকা হত। স্ক্রিপ্ট থেকে কিছু অংশ অভিনয় করতে হত। ফুটপাতে একটা মাদুর পেতে দেওয়া হত, সেখানে বসে খেতে হত, সংসার করতে হত। প্রায় ১৯ বার অডিশন দিয়েছি। একটা সময় জিঞ্জেসই করে ফেলেছিলাম আমাকে নিয়ে আপনারা কী ভাবছেন। কয়েকদিন পর জানতে পারি ‘লক্ষ্মী’র চরিত্রটা করছি।
আপনার প্রথম ছবি। শুধু কি লিড রোলে সুযোগ পাচ্ছেন বলে রাজি হয়েছিলেন?
বেলঘরিয়ায় থাকতাম। ২০১৭-য় অভিনয় করব বলে টালিগঞ্জে চলে আসি। গড়িয়ায় একটা অ্যাকটিং স্কুলে ভর্তি হই। বিশ্বরূপ বিশ্বাসের কাছে চার বছর অভিনয় শিখেছি। তখন থেকেই চেয়েছিলাম একটু ব্যতিক্রমী চরিত্রে কাজ করতে। এই চরিত্রটা বেশ ইউনিক। অনেক ইমোশন আছে। সহজ কাজ ছিল না। তাই এটা আমার চ্যালেঞ্জ ছিল।
এখন তো এই ধরনের চরিত্রের প্রচুর অফার আসবে। করবেন?
অনেক অফার এসেছে। আটটা ছবির লিডরোল ছেড়ে দিয়েছি। একই ধরনের চরিত্রে কাজ করতে চাইনি। দু’বছরে আরও দুটো ছবিতে কাজ করেছি। ‘ঘরের লোক’ আর ‘মরচে’। একেবারে অন্যরকম চরিত্র।
কাজ করতে গিয়ে ‘লক্ষ্মী’র সঙ্গে কতটা মিল পেলেন?
‘লক্ষ্মী’ আর বৈশাখী অনেকটা একইরকম। আমিও খুব সাধরণ ঘরের মেয়ে। আমরা চার বোন। এখানে বিলাসিতা নেই। তবুও আমাদের মনে বড় হওযার স্বপ্ন আছে। অনেকটা ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্নের মতো। ‘লক্ষ্মী’র মতো বৈশাখীও স্বপ্ন দেখে সে একদিন কোটিপতি হবে।
ইন্ডাস্ট্রিতে এখন কাস্টিং কাউচ বা অভিনেত্রীদের খারাপ প্রস্তাব দেওয়ার অনেক অভিযোগ। আপনার অভিজ্ঞতা?
কাজ করছি দুবছর। কিন্তু সাতবছর ধরে ইন্ডাস্ট্রিতে আছি। কাজ পাওয়ার জন্য অনেক দরজায় কড়া নাড়তে হয়েছে। প্রথম দিকে অনেক খারাপ প্রস্তাব পেয়েছি। চারপাশে অনেক খারাপ মানুষও দেখেছি। কম্প্রোমাইজ করার কথা অনেক শুনতে হয়েছে। এরকম প্রচুর মেসেজ আসত যেখানে শরীরের মাপ চাওয়া হত আর মেসেজের শেষে লেখা থাকত কম্প্রোমাইজ করতে হবে। পরিষ্কার বলে দিত প্রোডিউসার ডিরেক্টরের সঙ্গে শুতে হবে। এখন আর এই কথা শুনতে হয় না।
আপনার কি মনে হয় এখানে টিকে থাকতে হলে কম্প্রোমাইজ করতেই হবে?
না। তা নয়। তাহলে তো আমি আরও এগিয়ে থাকতাম। স্ট্রাগল করতে হত না। এখন আমি মনে করি অভিনয়ের জোরেই এগিয়ে যেতে পারব।
শুভঙ্করও তো নতুন মুখ। ওর সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন?
ও খুব লাজুক। প্রথম দিকে সাহসী দৃশ্যে কাজ করতে ওর সঙ্কোচ হত। ওকে বুঝিয়েছি দেখ ভাই, এই কাজটা আমাদের প্রফেশনালি করতে হবে।
মডেল: বৈশাখী রায় শুভঙ্কর মোহন্ত
পোশাক ও গয়না: শান্তনু গুহঠাকুরতা (কলকাতানামা)
মেকআপ: অদিতি চক্রবর্তী
হেয়ার: সুজাতা দে দাস
ছবি ও ভিডিও: আবীর হালদার কুণ্ডু
সহায়তা: সায়ন রক্ষিত
লোকেশন ও ফুড পার্টনার: ক্যান্টিন পাব ও গ্রাব
ভাবনা ও প্রয়োগ: শ্যামশ্রী সাহা
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি