বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

shubman gill press conference

খেলা | গাব্বায় ভারতের পরিকল্পনা কী?‌ খোলসা করলেন তরুণ ব্যাটার 

Rajat Bose | ১৩ ডিসেম্বর ২০২৪ ১৯ : ০৬Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ এডিলেডে রোহিত, কোহলি কেউ রান পাননি। ব্রিসবেনে শনিবার থেকে শুরু হয়ে যাচ্ছে বর্ডার–গাভাসকার ট্রফির তৃতীয় টেস্ট। পিচে থাকবে গতি ও বাউন্স। অর্থাৎ ট্রিপিক্যাল গাব্বা পিচ। ভারতের রণনীতি কী হতে চলেছে। টেস্টের আগের দিন ফাঁস করেছেন তরুণ ব্যাটার শুভমান গিল। গিল জানিয়েছেন প্রথম ইনিংসে বড় রান করাই লক্ষ্য ভারতের। প্রসঙ্গত, আঙুলে চোটের জন্য পারথ টেস্ট খেলেননি গিল। এডিলেডে করেছিলেন ৩১ ও ২৮। সেই গিলের কথায়, ‘‌ব্যাটিং গ্রুপ হিসেবে প্রথম ইনিংসে বড় রান করাই লক্ষ্য আমাদের। ড্রেসিংরুমে এই আলোচনাই আমরা করেছি।’‌ এরপরই গিল বলেছেন, ‘‌এডিলেডে ভাল ব্যাট করতে পারিনি। এখন তিন ম্যাচের সিরিজ হিসেবেই এটাকে দেখছি। ব্রিসবেনে জিততে পারলে মেলবোর্ন ও সিডনিতে আত্মবিশ্বাস নিয়ে যেতে পারব।’‌ 


গাব্বার গতিময় উইকেটে কাজটা যে বেশ চ্যালেজ্ঞিং তা মেনে নিয়েছেন গিল। বলেছেন, ‘‌মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকতে হবে। মনে করি নতুন বলে ৩৫ ওভারের পর ব্যাট করাটা সহজ হবে। পরবর্তী নতুন বল না আসা পর্যন্ত।’‌


এটা ঘটনা, ব্রিসবেনে ভারতের রেকর্ড মোটেও ভাল নয়। সাতটি ম্যাচ গাব্বায় খেলেছে ভারত। প্রথম টেস্ট খেলেছিল সেই ১৯৪৭ সালে। ভারত হেরেছে ৫ ম্যাচ। জয় একটি। ড্র একটি। তবে গাব্বায় দুই দলের শেষ টেস্টে জিতেছিল ভারত। 


এদিকে, গাব্বা টেস্টের জন্য প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে অস্ট্রেলিয়া। দলে একটিই বদল। বোলান্ডের পরিবর্তে দলে ফিরছেন হ্যাজলেউড। তবে ভারত এখনও প্রথম একাদশ ঘোষণা করেনি। সম্ভবত ম্যাচের দিন উইকেট দেখেই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। তবে ব্যাটিং বিভাগে বদলের সম্ভাবনা কম। 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া