রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ১৩ ডিসেম্বর ২০২৪ ১৮ : ৩১Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই: পুষ্পা-২ ছবির প্রিমিয়ারে এসে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল এক মহিলার। সেই ঘটনার পরই অভিনেতার বিরুদ্ধে এফ আই আর দায়ের করে মৃতার পরিবার।
গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে 'পুষ্পা ২' ছবির প্রিমিয়ার দেখতে গিয়েছিলেন ৩৯ বছর বয়সি রেবতী। সঙ্গে ছিল তাঁর ছেলে। আল্লু অর্জুন সিনেমা হলে পৌঁছতেই তাঁর নাগাল পেতে অনুরাগীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। ভিড়ে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়। যার জেরে দমবন্ধ হয়ে মৃত্যু হয় রেবতী নামে ওই মহিলার। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় তাঁর আট বছরের ছেলেকে।
যদিও এই দুর্ঘটনার পর শোকপ্রকাশ করে একটি ভিডিয়ো বার্তা দিয়েছিলেন আল্লু অর্জুন। তিনি বলেন, 'ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। তাই প্রতিক্রিয়া দিতে সময় নিয়েছি। স্থিতাবস্থায় ফিরতে সময় লাগছে। বিষয়টি এখনও বিশ্বাস হচ্ছে না। যা ঘটেছে তা জানার পর মাথা ঠিক রাখতে পারিনি। অত্যন্ত মর্মাহত হয়ে পড়েছি আমি।’ তাঁর সংযোজন ছিল, ‘আমার ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা কেবলমাত্র ওই পরিবারের পাশে দাঁড়ানোর একটি পন্থা। ওঁদের বিব্রত করতে চাই না। ওঁদের শোক সামলানোর প্রয়োজনীয় সময় দিতে চাই। এ ক্ষতি অপূরনীয়। ওঁরা একটু সামলে উঠলে আমি গিয়ে দেখা করে আসব। যে কোনও প্রয়োজনে ওঁদের পাশে থাকব।'
কিন্তু শেষরক্ষা হল না, বিএনএস ধারা ১০৫ ও ১১৪-এ মামলা করা হয় আল্লুর বিরুদ্ধে। শুক্রবার হায়দরাবাদ পুলিশ গ্রেপ্তার করেন অভিনেতাকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি