বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১২ ডিসেম্বর ২০২৪ ০৫ : ২০Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে পাকিস্তানের মিডল-অর্ডারের ব্যর্থতা নিয়ে। এই সমস্যার মধ্যেই এবার মুখ খুললেন পাকিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মাকসুদ। তাঁর মতে, আসল সমস্যা খেলোয়াড়দের মধ্যে নয় বরং টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের পুরনো কৌশলের মধ্যেই লুকিয়ে রয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ১১ রানে হারতে হয়েছে পাকিস্তানকে। কিংসমিডে প্রথম কুড়ি ওভারের ম্যাচে মিডল এবং লোয়ার মিডল-অর্ডার সম্পূর্ণ ব্যর্থ। তায়াব তাহির মাঝে নেমে মাত্র ১৮ রান করেছেন।
বাকিরা কেউ ১০ বলের বেশি টিকতে পারেননি। তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচেই হারের ধাক্কা খেল পাকিস্তান। শুক্রবার সেঞ্চুরিয়নের দ্বিতীয় ম্যাচের আগে শোয়েব মাকসুদ স্পষ্ট জানিয়ে দিলেন, সমস্যা পাকিস্তানের ক্রিকেট খেলার পদ্ধতিতে। তাঁর দাবি, যদি পাকিস্তান অন্যান্য বড় দলের মতো টি-টোয়েন্টি ক্রিকেটের আধুনিক কৌশল অবলম্বন করে তবে ১২ থেকে ১৬ মাসের মধ্যেই মিডল-অর্ডার সমস্যার সমাধান সম্ভব। মাকসুদ বলেন, ‘পাকিস্তানের মিডল-অর্ডার খেলোয়াড়দের যে ভূমিকা দেওয়া হয়, সেটাই বড় সমস্যা। এতে খেলোয়াড়দের ব্যর্থ হিসেবে চিহ্নিত করা হয়, যা সম্পূর্ণ অন্যায়’। তিনি নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করেন।
সেখানে তিনি লেখেন, ‘অনেক বছর ধরে শুনে আসছি, পাকিস্তানের মিডল-অর্ডার ভাল না। অথচ একই মিডল-অর্ডার ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটে খেলছে। সমস্যা হল পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেট খেলার পদ্ধতি। টি-টোয়েন্টি ক্রিকেটের আধুনিক কৌশল মেনে খেললে ১২-১৬ মাসের মধ্যে শক্তিশালী মিডল-অর্ডার তৈরি হবে’। প্রাক্তন ক্রিকেটারের এই মন্তব্যের পর দক্ষিণ আফ্রিকা সফরে দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কৌশলে কোনও পরিবর্তন আসে কি না, সেটাই দেখার বিষয়। তবে মাকসুদের এই মন্তব্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওপর চাপ বাড়াবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি