শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | সবে ফিরেছিলেন চেনা ছন্দে, ফের চোটের কারণে ফের মাঠের বাইরে এমবাপ্পে

Kaushik Roy | ১২ ডিসেম্বর ২০২৪ ০৪ : ১৬Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগে আটালান্টার বিপক্ষে খেলতে গিয়ে ফের চোট পেলেন রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। বৃহস্পতিবার রিয়াল মাদ্রিদের মেডিক্যাল বিভাগ ফরাসি স্ট্রাইকারের চোটের খবর নিশ্চিত করেছে। তবে তিনি ফের কবে মাঠে পারবেন তার কোনও নির্দিষ্ট সময় জানানো হয়নি। রিয়ালের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘মেডিক্যাল পরীক্ষার পর জানা গেছে, কিলিয়ান এমবাপ্পের বাঁ পায়ের উরুতে চোট লেগেছে। তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখা হচ্ছে’। গত মঙ্গলবার আটালান্টার বিপক্ষে ৩-২ গোলের জয়ের ম্যাচে ১০ মিনিটে গোল করেন এমবাপ্পে। কিন্তু ম্যাচের ৩৬ মিনিটে তিনি উরুর পেশীতে ব্যথা অনুভব করেন এবং তাঁকে মাঠ থেকে তুলে নেওয়া হয়।

 

 

এমবাপ্পের পরিবর্তে মাঠে নামানো হয় রড্রিগোকে। ম্যাচের পর রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আন্সেলত্তি বলেন, ‘এমবাপ্পের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি হচ্ছে। এটা খুব গুরুতর মনে হচ্ছে না, তবে আবার পরীক্ষা করা হবে। তিনি দৌড়াতে পারছিলেন না, ব্যথা অনুভব করছিলেন, তাই তাকে তুলে নেওয়া ভাল বলে মনে করেছি’। মঙ্গলবারের ম্যাচে এমবাপ্পে শুরু থেকেই নিজের জাত চেনাচ্ছিলেন। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর এটি তাঁর অন্যতম সেরা পারফরম্যান্স ছিল। ম্যাচের দ্বিতীয় মিনিটেই তিনি একটি সুযোগ পেয়েছিলেন এবং শেষ পর্যন্ত ১০ মিনিটের মাথায় চ্যাম্পিয়ন্স লিগে নিজের ৫০তম গোলটি করেন। রিয়াল মাদ্রিদের পরবর্তী ম্যাচ লা লিগায় রায়ো ভায়েকানোর বিপক্ষে শনিবার। এরপর ১৮ ডিসেম্বর ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনাল এবং ২২ ডিসেম্বর সেভিয়ার বিপক্ষে আরেকটি লা লিগা ম্যাচ রয়েছে। এমবাপ্পের চোটের কারণে তিনি এই ম্যাচগুলোতে আদৌ খেলতে পারবেন কিনা তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া