বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১২ ডিসেম্বর ২০২৪ ০১ : ০৩Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: দাবার মঞ্চে নতুন ইতিহাস রচনা করলেন ভারতের ১৮ বছর বয়সী গ্র্যান্ডমাস্টার ডি গুকেশ। চিনের বর্তমান চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার ডিং লিরেনকে ফাইনালের চূড়ান্ত ১৪তম গেমে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নিলেন তিনি। এই জয়ের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন গুকেশ। এর আগে এই তালিকায় নাম ছিল একমাত্র কিংবদন্তি বিশ্বনাথন আনন্দের। ফাইনালে ১৩টি টানটান গেমের পর দুই প্রতিযোগীরই পয়েন্ট ছিল ৬.৫। চ্যাম্পিয়ন হওয়ার জন্য দুজনেরই এক পয়েন্টের প্রয়োজন ছিল।
চূড়ান্ত গেমে ডিং লিরেন প্রথমে হোয়াইট পিস নিয়ে খেলা শুরু করেন। আক্রমণাত্মক মনোভাব নিয়েই চিনের প্রতিযোগী। কিন্তু গুকেশও পিছিয়ে না থেকে আক্রমণাত্মক খেলায় মনোযোগ দেন। দুজনের খেলাতেই নতুন কিছু টেকনিক দেখা যায়। মাস্টার্স ডাটাবেসে কোনও খেলোয়াড় ফাইনালে এই টেকনিকে খেলেছেন এমন কোনও গেমের রেকর্ড পাওয়া যায়নি। দুই প্রতিদ্বন্দ্বীই একে অপরকে প্রবল চাপের মুখে ফেলে দেন। ডিং বেশ কিছু ফাঁদ তৈরি করার চেষ্টা করেন। কিন্তু গুকেশ শান্ত থেকে নিজের স্নায়ু ধরে রাখেন। ফলে, কার্যত কাজে লাগেনি ডিংয়ের কৌশল।
গেমের কুড়িতম চালে ডিং প্রথমবারের মতো ড্রয়ের প্রস্তাব করেন। কিন্তু গুকেশ সেই প্রস্তাবে সাড়া না দিয়ে লড়াইকে দীর্ঘায়িত করার সিদ্ধান্ত নেন। তাঁর তরফে মূল চমক আসে এন্ডগেমে। ৩০টি চালের পরে উভয় খেলোয়াড়ই এন্ডগেমে মনোযোগ দেন। খেলার গতি ক্রমশ বাড়তে থাকে। গুকেশ নিজের স্ট্র্যাটেজি বজায় রেখে পরাস্ত করেন ডিং লিরেনকে। এই ঐতিহাসিক জয়ের মাধ্যমে ডি গুকেশ বিশ্বের সর্বকনিষ্ঠ দাবা বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আত্মপ্রকাশ করলেন। তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপের ১৮তম গ্র্যান্ডমাস্টার এবং দ্বিতীয় ভারতীয় চ্যাম্পিয়ন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি