বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ব্রিসবেন টেস্টের আগে রোহিতকে ফর্মে ফেরার বিশেষ টিপস বর্ডার-গাভাসকর ট্রফি জয়ী কোচের

Sampurna Chakraborty | ১২ ডিসেম্বর ২০২৪ ০০ : ৩২Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মার ফর্ম নিয়ে সর্বত্র চর্চা চলছে। একইসঙ্গে তাঁর ব্যাটিং অর্ডার নিয়েও জলঘোলা হচ্ছে। টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রবি শাস্ত্রী মনে করেন, একমাত্র ওপেনিংয়ে নামলেই ফর্মে ফেরার সুযোগ থাকবে রোহিতের। ছয় নম্বরের নেমে দুই ইনিংস মিলিয়ে মাত্র ৯ রান করেন ভারত অধিনায়ক। শেষ ছয় টেস্টে তাঁর গড় ১১.৮৩। প্রাক্তন কোচ মনে করছেন, অবিলম্বে আবার পুরোনো পজিশনে ফেরা উচিত রোহিতের। রবি শাস্ত্রী বলেন, 'গত আট, নয় বছর ধরে ওপেনিংয়েই ওর সেরা পারফরম্যান্স। তার মানে এই নয় যে ওপেনিংয়ে ফিরেই ও সাংঘাতিক কিছু করবে। তবে একটা সম্ভাবনা থাকবে। এটাই ওর আদর্শ জায়গা। সামনে থেকে নেতৃত্ব দিতে পারবে। শুরুতেই অস্ট্রেলিয়াকে ড্যামেজ করতে হলে, প্রথম পাঞ্চ মারতে হলে, এটাই সেরা জায়গা। ভারতীয় দলকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। কারণ সিরিজ ১-১ অবস্থায় আছে। আমার মতে, যে দল এই টেস্ট ম্যাচ জিতবে, তাঁরাই সিরিজ জিতবে। এই বিষয়ে আমার কোনও সন্দেহ নেই। তাই দলের কম্বিনেশন সঠিক হতে হবে। কারণ অস্ট্রেলিয়া আত্মবিশ্বাস পেয়ে গিয়েছে।' 

শাস্ত্রীর কোচিংয়েই অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জেতে ভারত। ২০১৮-১৯ এবং ২০২০-২১ সিরিজ জয়ের সময় হেড কোচের ভূমিকায় ছিলেন তিনি। ঋষভ পন্থের অপরাজিত ৮৯ গাব্বায় অস্ট্রেলিয়ার ৩২ বছরের অপরাজেয় রেকর্ড ভেঙে দেয়। টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ জানান, সেদিন পন্থকে মূল্যবান পরামর্শ দেন শুভমন গিল। যাতে বদলে যায় ম্যাচের মোড়। শাস্ত্রী বলেন, 'আমি কোনওদিন এটা ভুলব না। শেষ সেশনে ১৪০ রান প্রয়োজন ছিল। কোভিডের জন্য দুটো আলাদা ড্রেসিংরুম ছিল। কোচের রুম থেকে আমি পন্থ বা পূজারার সঙ্গে কথা বলতে যাই। টয়লেটের মুখে আমি গিল এবং পন্থের মধ্যে কথপোকথন শুনতে পাই। ৭১ ওভার বল করা হয়ে গিয়েছে। গিল ৯১ রানে আউট হয়েছে। ওরা দু'জন দলের সবচেয়ে তরুণ প্লেয়ার। একজনের বয়স ২১, অন্যজনের ২২ ছিল তখন। ওরা আলোচনা করছিল, ৯ ওভার বাকি আছে। ওদের নতুন বল নিতেই হবে।ওরা মার্নাস লাবুশেনকে‌ আনবে। সেই ওভারগুলোতে ৪৫-৫০ রান তুলতে হবে। টার্গেটের কত কাছে পৌঁছনো যায় সেই নিয়ে ওরা আলোচনা করছিল। আমি ওদের কোনওভাবেই থামাইনি। আমি মাইন্ড‌সেট বদলাতে চাইনি। আমি শুধু ওদের বলি, যা করার সেটাই করো। শেষপর্যন্ত শেষ সেশনে আমরা প্রায় ১৫০ রান করে জিতি।' ঐতিহাসিক জয়ের পেছনে টিম স্পিরিট বড় ভূমিকা নেয় বলে জানান শাস্ত্রী। বিশেষ করে প্রথম টেস্টে ৩৬ রানে অলআউট হয়ে যাওয়ার পর অস্ট্রেলিয়ার মাটিতে প্রত্যাবর্তন করে সিরিজ জয় মোটেই সহজ নয়। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া