বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | বিশ্বের সেরা বোলারের মোকাবিলা কীভাবে করতে হবে? কৌশল ফাঁস অজি তারকার

Sampurna Chakraborty | ১২ ডিসেম্বর ২০২৪ ২২ : ৪৫Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর সিরিজের প্রথম দুই টেস্টে যশপ্রীত বুমরার বিরুদ্ধে দাঁড়াতেই পারেননি মিচেল মার্শ। তাঁর বলে আউট না হলেও, রান পাননি। কিন্তু তৃতীয় টেস্টে বিশ্বের সেরা বোলারের বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে আছেন। দুর্দান্ত ফর্মে আছেন বুমরা। ইতিমধ্যেই ১২ উইকেট তুলে নিয়েছেন তারকা পেসার। নতুন বলে তাঁকে খেলতে নাকানিচোবানি খায় অস্ট্রেলিয়ার টপ অর্ডার। কিন্তু মার্শের দাবি, বুমরাকে খেলার কৌশল জেনে গিয়েছেন তিনি। যদি তাঁকে এড়িয়ে যাওয়ার বা তাঁর ওভার কাটিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে আউট হওয়া অবধারিত। ভারতীয় তারকাকে ট্যাকল করার আদর্শ উপায়, চ্যালেঞ্জ গ্রহণ করে পাল্টা চাপ সৃষ্টি করা। মার্শ বলেন, 'আমার মনে হয় বিশ্বের সেরা বোলারের বিরুদ্ধে খেলার সময় শুধুমাত্র তাঁর ওভার কাটিয়ে দেওয়ার কথা ভাবলে বিপদে পড়তেই হবে। তার বদলে প্রথম থেকেই ওর ওপরে চাপ তৈরি করার চেষ্টা করতে হবে। আমরা জানি এই মুহূর্তে ও বিশ্বের সেরা বোলার। এবার সেই চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি থাকতে হবে। এমন বড় সিরিজে বিশ্বের সেরাদের বিরুদ্ধেই ভাল খেলার চ্যালেঞ্জ নেওয়া উচিত। আমি ওর বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে আছি।' 

মার্শ অস্ট্রেলিয়ার টপ অর্ডারের একমাত্র ব্যাটার যে চলতি সিরিজে এখনও বুমরার বলে আউট হয়নি। তবে তার ভরসায় থাকতে পারবেন না। পরিকল্পনা নিয়ে নামতে চান। মার্শ বলেন, 'সবার নিজস্ব প্ল্যান থাকে। সবার ব্যাটিং ধরনও এক নয়। সবটাই ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করে। কখনও একটা স্পেল শেষ হওয়ার অপেক্ষা করতে হয়। কখনও সরাসরি আক্রমণে যাওয়া যায়। তবে বিশ্বের সেরা আক্রমণের মোকাবিলা করার সময়, নিজস্ব পরিকল্পনা থাকা জরুরি।' অতীতের রেজাল্টের প্রেক্ষিতে গাব্বায় লো-স্কোরিং ম্যাচ হবে। তবে নিজের অ্যাপ্রোচ বদলাবেন না মার্শ। স্টিভ স্মিথের প্রত্যাবর্তনের বিষয়ে আশাবাদী তাঁর সতীর্থ। তিন ইনিংসে মাত্র ১৯ রান করেছেন প্রাক্তন অধিনায়ক। তবে মার্শের আশা, তৃতীয় টেস্টে বাউন্স ব্যাক করবেন অজি তারকা। ২০২১ সালে ব্রিসবেনে ভারতের কাছে হারে অস্ট্রেলিয়া। পার্থক্য গড়ে দেন ঋষভ পন্থ। কিন্তু অতীত নয়, মার্শের ফোকাস বর্তমানে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া