বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Mohammed Shami seems unlikely to be taking a flight to Australia

খেলা | এখনই অস্ট্রেলিয়া যাওয়া হচ্ছে না সামির, ডনের দেশে কবে যাবেন বঙ্গপেসার?

KM | ১২ ডিসেম্বর ২০২৪ ২২ : ৪৩Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: এখনই অস্ট্রেলিয়া যাওয়া হচ্ছে না ভারতের তারকা পেসার মহম্মদ সামির। বরোদার কাছে পরাজিত হওয়ায় সৈয়দ মুস্তাক আলি ট্রফি থেকে বিদায় নিতে হয়েছে বাংলাকে।

এদিকে বিজয় হাজারে ট্রফির জন্য বাংলার দল ঘোষণা করা হয়েছে। সেখানে সামির নাম রয়েছে। বিজয় হাজারে ট্রফি যে সময়ে হবে, সেই সময়ে বর্ডার-গাভাসকর ট্রফির শেষ পর্ব চলবে। ফলে মনে করা হচ্ছে এখনই স্যর ডনের দেশে উড়ে যাওয়া হচ্ছে না সামির। তাঁর ফিটনেস নিয়ে সন্তুষ্ট হতে পারছে না এনসিএ। সেই কারণে পাখির চোখ এখন আর বর্ডার গাভাসকর ট্রফি নয়। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সামিকে পুরোদস্তুর ফিট হওয়ার কথা বলা হচ্ছে। 

ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালের পরে এক বছর মাঠের বাইরে ছিলেন বঙ্গ পেসার। রঞ্জি ট্রফির ম্যাচ দিয়ে প্রত্যাবর্তন ঘটে সামির। সেই ম্যাচে নজর কেড়েছিলেন তিনি। চোট সারিয়ে ফেরার পরে ৯টি ম্যাচে ১১টি উইকেট নেন সামি। তবে যে কামড়ের জন্য বিখ্যাত সামি, সেই কামড় দেখা যায়নি তাঁর বোলিংয়ে। বঙ্গ পেসারের ফিটনেস নিয়ে পুরোদস্তুর সন্তুষ্ট না হওয়ায় এনসিএ সামিকে অস্ট্রেলিয়া পাঠাতে চাইছে না।

তাঁর ফিটনেস নিয়ে একশো শতাংশ নিশ্চিত হলে তবেই তারকা পেসারকে পাঠানো হবে অস্ট্রেলিয়ায়। এদিকে আগে কথা হয়েছিল, সামির কিটস পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া। তাঁর যাওয়া কেবল সময়ের অপেক্ষা। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে জানা যাচ্ছে, ঘরোয়া টুর্নামেন্টে সামিকে নিজের ফিটনেস দিয়ে প্রমাণ দিতে হবে। সামিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশিত হয়েছে। এবার জানা গেল এখনই বর্ডার গাভাসকর ট্রফিতে নামা হচ্ছে না সামির।   


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া