বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১২ ডিসেম্বর ২০২৪ ২২ : ১৮Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: চেন্নাই সুপার কিংস ও মহেন্দ্র সিং ধোনি সমার্থক হয়ে গিয়েছেন। ধোনির নেতৃত্বে সিএসকে অভাবনীয় সাফল্য পেয়েছে। ২০১৬ এবং ২০১৭--এই দুই বছর রাইজিং পুণে সুপারজায়ান্টে ছিলেন ধোনি। সেই সময়ে মাহি এবং পুণে ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে তীব্র বিতর্ক হয়েছিল। ধোনিকে নেতৃত্বে থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।
২০১৬ সালের আইপিএলের পয়েন্ট তালিকায় সাত নম্বরে শেষ করেছিল। আট দলের মধ্যে সাত নম্বরে শেষ করার সময়ে রাইজিং পুণে সুপারজায়ান্টের নেতা ছিলেন ধোনি। পরের বছর ধোনিকে সরিয়ে নেতৃত্বের আর্মব্যান্ড তুলে দেওয়া হয়েছিল অজি তারকা স্টিভ স্মিথের হাতে।
নেতৃত্ব থেকে ধোনিকে সরানোর ফলে সেই সময়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল সঞ্জীব গোয়েঙ্কাকে। ঠিক যেমন গত বারের আইপিএলে তাঁর ও লোকেশ রাহুলকে নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল। ধোনির হাত থেকে নেতৃত্ব কেড়ে নেওয়ার প্রায় সাত বছর পরে সেই বিতর্কিত প্রসঙ্গে কথা বললেন সঞ্জীব গোয়েঙ্কা, ''যা হওয়ার হয়ে গিয়েছে। আমাদের সম্পর্ক খুব ভাল। আমরা একে অন্যের খুব ঘনিষ্ঠ। সিদ্ধান্ত ভুল বা ঠিক হতে পারে, সেটা তো সময় বলবে। তবে সেটা কি যুক্তিসঙ্গত নাকি যুক্তিহীন, সেটাই বড় প্রশ্ন। কেন এমন সিদ্ধান্ত নিতে হয়েছিল? এটাই আসল ব্যাপার। মাহির সঙ্গে প্রতিটি সাক্ষাতে, প্রতিটি আলাপচারিতায় আমি কিছু না কিছু শিখে থাকি। কয়েকদিন আগে মাহির সঙ্গে দেখা হয়েছিল। ও আমার ছেলে শ্বাশতকে বোঝাচ্ছিল, এই বিষয়টা তুমি শিখে ব্যবসায় প্রয়োগ করতে পার।''
স্মিথের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত প্রায় খেটে যাচ্ছিল। সেবার স্মিথের নেতৃত্বে ফাইনালে উঠেছিল পুণে। ফাইনালে শেষ বলে হেরে যায় পুণে রাইজিং সুপারজায়ান্ট। আইপিএলের আগে ধোনির প্রশংসায় সঞ্জীব গোয়েঙ্কা। তিনি বলছেন, ''এমএস ধোনির মতো নেতা আমি দেখিনি। প্রতিটা দিন ও নিজেকে নতুন করে আবিষ্কার করে। বোলার পাথিরানা শিশু ছিল। জানি না কোথায় পাথিরানাকে দেখেছিল ধোনি। মাহির হাতে পড়ে পাথিরানা এখন ম্যাচ উইনার হয়ে গিয়েছে। কখন কোথায় প্লেয়ারকে খেলাতে হবে, সেটা ধোনির ভালই জানা। ওর সঙ্গে যতবার আমি কথা বলেছি, ততবার কিছু না কিছু শিখেছি।''
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি