বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১২ ডিসেম্বর ২০২৪ ২০ : ১০Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: পারথে শতরানের পর অ্যাডিলেডে দুই ইনিংস মিলিয়ে মাত্র ১৮ রান। আবারও ধারাবাহিকতার অভাব। তাসত্ত্বেও রেকর্ড বিরাট কোহলিকে তাড়া করছে। ব্রিসবেনে আরও একটি নজিরের হাতছানি। ১৪ ডিসেম্বর গাব্বায় তৃতীয় টেস্টে আরও একটি মাইলস্টোন ছোঁয়ার সুযোগ কোহলির সামনে। ব্রিসবেনে দ্বিতীয় রান নিলেই রাহুল দ্রাবিড়কে ছাপিয়ে যাবেন বিরাট। টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬২ ইনিংসে ভারতীয় ক্রিকেটের 'দ্য ওয়াল' এর রান ২১৬৬। গড় ৩৮.৬৭। লাল বলের ক্রিকেটে কোহলির অজিদের বিরুদ্ধে রান ২১৬৫। তবে কম ইনিংসে। মাত্র ৪৮ ইনিংসে এই রান তারকা ক্রিকেটারের। গড় ৪৭.০৬। টেস্ট শতরানের দীর্ঘ খরা কাটিয়ে বর্ডার-গাভাসকর সিরিজের দ্বিতীয় ম্যাচে একশো করেন কোহলি। ভারতের ২৯৫ রানে জয়ের পেছনে বড় অবদান তারকা ক্রিকেটারের।
কোহলি ছাড়াও রেকর্ডের হাতছানি রয়েছে শুভমন গিল এবং ঋষভ পন্থের সামনে। আঙুলের চোটের জন্য প্রথম টেস্টে খেলতে পারেননি গিল। অ্যাডিলেডে ফেরেন। কিন্তু দুই ইনিংসে সেট হওয়ার পরও বড় রান করতে পারেননি। ব্রিসবেনে সেই ভুল শোধরাতে চাইবেন। মেন্টর যুবরাজ সিংকে ছাপিয়ে যাওয়ার সুযোগ রয়েছে গিলের সামনে। ৫৬ ইনিংসে তাঁর রান ১৮৫৯। টেস্ট রানে যুবিকে টপকাতে আর মাত্র ৪২ রান প্রয়োজন তরুণ ভারতীয় ব্যাটারের। ৬২ ইনিংসে যুবরাজের রান ১৯০০। সাদা বলের ক্রিকেটের আইকনের টেস্ট কেরিয়ার লম্বা ছিল না। মাত্র ৪০টি টেস্ট খেলেন যুবরাজ।
অন্যদিকে সুনীল গাভাসকরের রেকর্ড ভাঙার সুযোগ থাকছে ঋষভ পন্থের সামনে। আর মাত্র ৫ রান করলেই গাব্বায় টেস্ট রানে কিংবদন্তিকে ছাপিয়ে যাবেন ভারতীয় উইকেটকিপার ব্যাটার। এই স্টেডিয়ামে মাত্র দুটো ইনিংস খেলেন সানি। করেন ১১৬ রান। পন্থও দুই ইনিংস খেলে ১১২ রান করেন। তারমধ্যে রয়েছে ৮৯ রানের ম্যাচ জেতানো ইনিংস। এর পাশাপাশি যদি গাব্বায় ৬৪ রান করতে পারেন, এমএল জয়সিমাকে পেরিয়ে এই ভেন্যুতে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রানের অধিকারী হবেন ঋষভ। প্রাক্তন ভারতীয় তারকার রান ১৭৫।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি