বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১২ ডিসেম্বর ২০২৪ ২০ : ১৪Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: আফগানিস্তানের তারকা বোলার হিসেবে তিনি সমাদৃত। সেই নবীন উল হক এক ওভারে ১৩ বল করে বসলেন। তাঁর জন্যই টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হার মানল আফগানিস্তান। ৪ উইকেটে আফগানদের হারিয়ে জিম্বাবোয়ে সিরিজে এগিয়ে গেল ১-০-এ।
জিম্বাবোয়ের ইনিংসের ১৫-তম ওভারের ঘটনা। জেতার জন্য বাকি পাঁচ ওভারে ৫৭ রান দরকার ছিল জিম্বাবোয়ের। কিন্তু নবীন উল হক বল করতে এসে সুবিধা করে দিলেন জিম্বাবোয়েরই। ওয়াইড দিয়ে ওভার শুরু করেন আফগান তারকা বোলার। ব্রায়ান বেনেট সিঙ্গলস নেন সেই বলে। দ্বিতীয় বলটা নো করেন নবীন। সিকান্দার রাজা থার্ড ম্যান অঞ্চল দিয়ে বাউন্ডারি মারেন আফগান বোলারকে।
এর পরে ইয়র্কার দিতে গিয়ে ওয়াইড বল করে বসেন নবীন। আরও চারটি ওয়াইড বল করেন তিনি। এর পরে উইকেটের দিক পরিবর্তন করে বল করতে আসেন নবীন। ঘটনাক্রমে সেটি ফ্রি হিট ছিল। সেই ডেলিভারি বাউন্ডারিতে পাঠান সিকান্দার রাজা।
ওভারের তৃতীয় বলে সিকান্দার রাজাকে আউট করেন নবীন। সেটি ছিল তাঁর ওভারের তৃতীয় বৈধ ডেলিভারি। এর পরে নবীন আরও তিন রান দেন, আরও একটি ওয়াইড বল করেন। নবীনের ওভারেই জিম্বাবোয়ে নেয় ১৯ রান। ফলে তাদের জয়ের সমীকরণ হয়ে দাঁড়ায় ৩৮।
শেষ ২ ওভারে জেতার জন্য জিম্বাবোয়ের দরকার ছিল ১৭ রান। নাভিশ্বাস তোলা ম্যাচে শেষ বলে গিয়ে জয় পায় জিম্বাবোয়ে। আফগানদের ১৪৫ রান তাড়া করছিল জিম্বাবোয়ে। নবীন ম্যাচে তিনটি উইকেট নিলেও দলের হারের জন্য তিনিই কাঠগড়ায়। ২০১৯ সালের পরে আফগানিস্তানের বিরুদ্ধে এটাই প্রথম জয় জিম্বাবোয়ের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি