বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

PCB opts against renewing assistant coach Tim Nielsen's contract

খেলা | সহকারীর চুক্তি বাড়াল না পাকিস্তান ক্রিকেট বোর্ড, অনিশ্চিত গিলেস্পির চাকরিও

KM | ১২ ডিসেম্বর ২০২৪ ১৯ : ১৮Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক:পাকিস্তানের সহকারী কোচ টিম নিয়েলসেনের চুক্তি বাড়াচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড। চলতি বছরের আগস্টে তাঁকে নিয়োগ করা হয়। তাঁকে লাল বলের হাই পারফরম্যান্স কোচ হিসেবে আখ্যায়িত করা হয়। অস্ট্রেলিয়ায় পাক সফরের পরেই তাঁর চুক্তি শেষ হয়ে যায়। চুক্তি নবীকরণ করা হবে বলে আশায় ছিলেন নিয়েলসেন। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়ে  দিয়েছে তাঁরা আর নিয়েলসেনের সঙ্গে চুক্তি বাড়াবে না। আর নিয়েলসেনের চুক্তি না বাড়ানোর অর্থ পাক কোচ জেসন গিলেস্পিও তাঁর দেওয়াল লিখন পড়ে ফেলেছেন। 

নিয়েলসেনের সঙ্গে অচম্বিতেই চুক্তি সম্প্রসারণ না করার কথা পিসিবি ঘোষণা করার ফলে পাকিস্তানের টেস্ট দলের কোচ গিলেস্পিও মনে করছেন পাক কোচ হিসেবেও তাঁর দিন শেষ হল বলে। 
পাকিস্তানের টেস্ট দলের কোচ গিলেস্পি। 
 
পাকিস্তান এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকায়। টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ হয়ে গিয়েছে। ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। স্যর ডনের দেশে ২২ বছর পরে পাকিস্তান ওয়ানডে সিরিজ জিতেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। লিয়েলসেন বলেছিলেন, ''ভালো উন্নতি হয়েছে'। কিন্তু পিসিবি নিয়েলসেনকে জানিয়ে দেয় তাঁকে আর দরকার নেই। 

নিয়েলসেনের সঙ্গে যে চুক্তি বাড়াচ্ছে না পিসিবি, তার বিন্দুবিসর্গ জানেন না গিলেস্পি। পিসিবির এহেন সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না গিলেস্পি।  প্রাক্তন অস্ট্রেলিয়ান পেসারের ডানা ছাঁটা হচ্ছে পাক ক্রিকেটে। নিয়েলসেনের সঙ্গে চুক্তি না বাড়িয়ে পাকিস্তান ক্রিকেট বুঝিয়ে দিল গিলেস্পির দিনও শেষ হয়ে আসছে পাকিস্তান ক্রিকেটে। 

গ্যারি কার্স্টেন পাকিস্তানের দায়িত্ব ছেড়ে দেওয়ার পরে অস্ট্রেলিয়ায় সাদা বলের সীমিত ওভারের সিরিজে অন্তর্বর্তীকালীন কোচের ভূমিকা পালন করেছিলেন প্রাক্তন অজি পেসার। নিয়েলসেনের পরিবর্তে কাকে সহকারী কোচ করা হবে পাক ক্রিকেটে তা পরিষ্কার নয়।

এদিকে সাদা বলের ফরম্যাটে আকিব জাভেদকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ করেছে পিসিবি। তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত আকিব এই দায়িত্ব পালন করবেন বলেই খবর। পাকিস্তানের প্রাক্তন পেসার আবার নির্বাচকদের প্যানেলেও রয়েছেন।

একসময়ে গিলেস্পি বলেছিলেন, তিনি এখন কেবল ম্যাচের দিন স্ট্র্যাটেজিস্ট হিসেবে কাজ করেন। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে গিলেস্পিকে কাজ করতে দেখা যাবে। তার পরে কী হবে কেউ জানেন না। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া