বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ভারত নয়, মোমেন্টাম অস্ট্রেলিয়ার সঙ্গে! ব্রিসবেন টেস্টের আগে এমন দাবি কিংবদন্তির

Sampurna Chakraborty | ১২ ডিসেম্বর ২০২৪ ১৯ : ২৪Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: পারথে পর্যদুস্ত হওয়ার পর অ্যাডিলেডে গোলাপী বলের টেস্ট ১০ উইকেটে জিতে সিরিজে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। শনিবার থেকে ব্রিসবেনের গাব্বায় শুরু তৃতীয় টেস্ট। সুনীল গাভাসকর মনে করেন, মোমেন্টাম ভারত নয়, অস্ট্রেলিয়ার সঙ্গে আছে। সিরিজের সম্প্রচারকারী চ্যানেল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছে। তাঁদের এক্স হ্যান্ডেলে পোস্ট করা ভিডিওতে ব্রিসবেন টেস্ট নিয়ে গাভাসকর বলেন, 'পারথ টেস্ট জিতে ভারতীয় দল যে মোমেন্টাম পেয়েছিল, মাঝে দ্বিতীয় টেস্টের আগে দশ দিনের বিরতিতে সেটা নষ্ট হয়ে যায়। এখন মোমেন্টাম অস্ট্রেলিয়ার সঙ্গে আছে। সদ্য অ্যাডিলেড টেস্ট জিতেছে। তার তিন দিনের মধ্যেই গাব্বা টেস্ট শুরু। তাই মোমেন্টাম অস্ট্রেলিয়ার দিকে।' 

পাঁচ ম্যাচের সিরিজের মধ্যে ব্রিসবেন টেস্টকেই সবচেয়ে কঠিন বলছেন‌ ভারতের আরেক প্রাক্তন তারকা হরভজন সিং। কারণ দুটো দলই সিরিজে এগিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করবেন। ভাজ্জি বলেন, 'আমার মতে এই সিরিজটা সবচেয়ে কঠিন, কারণ দুটো দলেরই বাউন্স ব্যাক করার ক্ষমতা আছে। পারথে অস্ট্রেলিয়ার সঙ্গে যা হয়েছে, সেটা ওরা কোনওদিন ভাবেনি। একইভাবে প্রথম টেস্টে বিরাট জয়ের পর অ্যাডিলেডে এমন হারের কল্পনা করেনি ভারতীয় দল। লম্বা বিরতি একটা দলের মোমেন্টাম নষ্ট করে দেয়। ভারতের ক্ষেত্রে সেটাই হয়েছে। তবে এখন বাকি তিনটি টেস্টের মধ্যে, ভারতকে দুটোতে জিততে হবে। আমার মতে টিম ইন্ডিয়ার জেতার সেরা সুযোগ সিডনি এবং মেলবোর্নে। গাব্বায় সেরা ক্রিকেট খেলে যদি ভারত জেতে, তাহলে বাকি দুই টেস্টের মধ্যে একটাতে নিশ্চিতভাবে জিতে যাবে। দুটো দলেরই কামব্যাক করার ক্ষমতা আছে। অ্যাডিলেডে অস্টেলিয়া সেটা করে দেখিয়েছে। এবার ভারতের পালা।' ২০২১ সালের জানুয়ারিতে শেষবার গাব্বায় টেস্ট খেলে টিম ইন্ডিয়া। ঋষভ পন্থের অপরাজিত ৮৯ রান ৩২৮ রান তাড়া করে জিততে সাহায্য করে। তারমধ্যে ফাইনাল দিনে ওঠে ৩২৪ রান। পন্থের ব্যাটে ভর করে গাব্বায় অস্ট্রেলিয়ার ৩২ বছরের অপরাজেয় রেকর্ড ভাঙে ভারত। এটাই বিরাট, রোহিতদের আত্মবিশ্বাস জোগাবে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া